হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির।

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামে জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি কুড়িগ্রাম-২ আসনে ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে রাজনীতিতে বড় ধরনের ভাঙন ও নতুন মেরুকরণ স্পষ্ট হচ্ছে। সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং মাঠে সক্রিয় বিএনপির চাপে ঐতিহাসিক এই আসনে চাপের মুখে পড়েছে জাপা। তবে রাজনৈতিক দলগুলোর জোর প্রচারণার মধ্যেও সাধারণ ভোটারদের বড় একটি অংশ এখনো অনিশ্চিত।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত হওয়ায় গণভোট কুড়িগ্রাম-২ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সরকার তৃণমূল ভোটারদের গণভোটে সম্পৃক্ত করতে উদ্যোগী হলেও গ্রামাঞ্চলের কৃষক, জেলে, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই এখনো জানেন না-এই ভোটে ঠিক কী সিদ্ধান্তের প্রতিফলন ঘটবে। ফলে ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে দ্বিধা ও নির্লিপ্ততা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পতিত আওয়ামী লীগের ৪০ শতাংশের বেশি ভোটব্যাংক এবারের নির্বাচনে’ কিংমেকার’ ভূমিকা রাখতে পারে। এই ভোট দখলে নিতে নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নেতাকর্মীরা নানামুখী আশ্বাস ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তৎপরতা বাড়িয়েছেন।
ইতিহাস বলছে, ১৯৮৬ সালে গঠিত কুড়িগ্রাম ২ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী। ১৯৯১ ও ২০০১ সালেও তিনি জয়ী হন। ২০০৮ সালে জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এ আসনে জয়লাভ করেন। ২০০৯ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের আলহাজ্ব জাফর আলী সংসদ সদস্য হন। ২০১৪ সালে ভোট বর্জনের কারণে তাজুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালে জয়ী হন জাপার আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ হামিদুল হক খন্দকার সংসদ সদস্য নির্বাচিত হন।

জাতীয় পার্টির এই ঐতিহাসিক দুর্গে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে জামায়াত-সমর্থিত ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।দলটির প্রার্থী ড. আতিক মুজাহিদের ‘শাপলা কলি’ প্রতীককে বিজয়ী করতে কুড়িগ্রামের রাজারহাটে তৃণমূল পর্যায়ে টানা গণসংযোগ চালাচ্ছে জামায়াত জোট। একই সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের দাবি তুলে বিএনপিও ভোট পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে সক্রিয়।

এ অবস্থায় রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত-গণভোট, ভাসমান ভোটার, পতিত আওয়ামী লীগের ভোটব্যাংক ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান মিলিয়ে কুড়িগ্রাম-২ আসনে ২০২৬ সালের নির্বাচন আর একক কোনো দলের জন্য সহজ হবে না। উত্তরের এই আসনটি পরিণত হয়েছে আসন্ন নির্বাচনের অন্যতম হাই-ভোল্টেজ যুদ্ধক্ষেত্রে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী নীতিমালা প্রচারে সাংস্কৃতিক অনুষ্ঠান।
রংপুর 14 hours আগে

ভোটারদের উদ্বুদ্ধ করণে পঞ্চগড়ে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান।
জাতীয় 1 day আগে

দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে পদযাত্রা শুরু করেছি:পঞ্চগড়ে আসিফ মাহমুদ।
রংপুর 1 day আগে

নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ১১ দলীয় জোটের পদযাত্রায় হাসনাত-সজীব।
রংপুর 2 days আগে

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা সম্পন্ন।
জাতীয় 2 days আগে

ঠাকুরগাঁও-৩ জামাতের প্রার্থী ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে-মিজানুর।
রংপুর 2 days আগে

সাভারে চ্যানেল এস টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ঢাকা 2 days আগে

বগুড়া সদর থানা থেকে লুট হওয়া ২২ আগ্নেয়াস্ত্রের এখনো সন্ধান
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় ১৫০০ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক