হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত।

ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে পাক হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার নানা কর্মসূচির মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালন করা হয়। এ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন দিনব্যাপি বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে। যার মধ্যে চিত্রাঙ্কণ ও রচনা লেখা প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সরদার মোস্তফা শাহিন।

পরে জেলা বিএনপি, বীর মুক্তিযোদ্ধারাসহ সকল শ্রেণী পেশার মানুষরা সেখানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা জেলা কমান্ড ও জেলা সন্তান কমান্ড এর আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সকালে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং স্বজনরা শোভাযাত্রা বের করে জেলা কমান্ড চত্বর থেকে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এসে মিলিত হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবং পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও রংপুর বিভাগীয় শিক্ষা কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আখতারুজ্জামান, বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুল হক, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এম রাজিউল ফারুক রোমেল চৌধুরী, বিএডিসি উপ-পরিচালক ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূর করিম। পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ড ঠাকুরগাঁও জেলাসহ মুক্তিযোদ্ধাদের স্বজনরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠি ঠাকুরগাঁও জেলা সংসদ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সাসাস সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পৃথক পৃথক নানা কর্মসচি গ্রহণ করেছে। তাছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা ও আলোচনা সভা ও মানববন্ধন এর আয়োজন করেছে।

সকালে জেলা প্রশাসক চত্বরে দিনব্যাপি কর্মসূচির যৌথভাবে উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ভারপ্রাপ্ত সরদার মোস্তফা শাহিন। পরে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁওয়ের প্রথম শহীদ মোহাম্মদ আলীসহ সকল শহীদ এর কবরে, অপরাজেয়
৭১ এ পুস্পমাল্য অর্পণ।

১০টায় মুক্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা শিল্পকলা একাডেমি।

এছাড়াও সন্ধ্যায় পাউবো সভাকক্ষে সাংবাদিকসহ অন্যদিকে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় আতসবাজি ও রাতে ফানুস ওড়ানোর কর্মসুচি নিয়েছে এই সংগঠন অগ্রদূত ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো দিবসটি পালনে র‌্যালি, আলোচনাসহ নানা কর্মসুচি গ্রহণ করেছে গুরুত্বপূর্ণ এই দিবসটি উপলক্ষে।

উল্লেখ্য ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে ঠাকুরগাঁও জেলা সম্মুখ যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীকে এই জেলা থেকে বিতাড়িত করে এই জেলাকে হানাদার মুক্ত করে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 5 hours আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 7 hours আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 19 hours আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 19 hours আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 3 days আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক