হোম
আইন-বিচার

সুনামগঞ্জের জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ ১২ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নোটিশ।

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৫ ৫:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের জেলা প্রশাসক,পুলিশ সুপার,ইউএনও, এসিল্যান্ডসহ ১২ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কেন মামলা হবে না মর্মে নোটিশ দেবার নির্দেশ দিয়েছেন আদালত।বিচারপতি ফাহমিদা আক্তার ও বিচারপতি আতিক হাসানের বেঞ্চ এই আদেশ দেন।

গত মঙ্গলবার(১৮ নভেম্বর) সুপ্রিমকোর্টে কনটেম্পট পিটিশন (নম্বর ৫০০ অব ২০২৫) জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলনে আদালতের আদেশ প্রতিপালন হয় নি দাবি করে রিট পিটিশন দায়ের করেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ারচর গ্রামের বাসিন্দা বাসিন্দা খুরশেদ আলম। এর পর আদালত আদেশ দেন।

সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনে উল্লেখ করা হয়,হাইকোর্ট বিভাগের ২০২৪ সালের ৯৯১৭ নং রিট পিটিশনে প্রদত্ত গত ১৯ আগস্টের আদেশের ইচ্ছাকৃত অবমাননার জন্য অবমাননাকারী বিবাদীদের বিরুদ্ধে অবমাননার মামলা রুজু করার জন্য বাংলাদেশের সংবিধানের ১০৮ অনুচ্ছেদের অধীনে আবেদন দাখিল করা হয়েছে।

পিটিশনে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,রেভিনিউ ডেপুটি কালেক্টর সোয়াদ সাত্তার চৌধুরী,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালনকারী মেরিনা দেবনাথ, তাহিরপুর এসিল্যান্ড শাহরুখ আলম শান্তুনু,সুনামগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়,তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন,বিশ্বম্ভরপুর থানার ওসি মুখলেছুর রহমানকে বিবাদী করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানিয়েছেন,যাদুকাটা নদীতে পাড় কাটা,ইজারাবিহীন এলাকা থেকে বালু উত্তোলন রোধে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নৌপুলিশ পাশাপাশি দায়িত্ব পালন করছে। এছাড়াও গত ৩০ দিনে ৫৭টি অভিযান করেছে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে,তাহিরপুর সীমান্তের বৃহৎ বালু মহাল যাদুকাটা-১ ও যাদুকাটা-২ এবছর ১০৭ কোটি টাকায় ইজারা নেন শাহ্ রুবেল ও নাছির মিয়া নামের দুজন ইজারাদার। এরপর গত ১৭ ফেব্রুয়ারি একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৬ মাসের জন্য ইজারা কার্যক্রম স্থগিত করে। পরে পাড় না কাটা, ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু না তোলা পরিবেশ বিধ্বংসী কাজ করা যাবে না শর্তে আদালতের আদেশে তাদের কাছ থেকে রাজস্ব গ্রহণ করে জেলা প্রশাসন। এরপর ইজারাদারেরা রয়েলিটি আদায় শুরু করে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান,যাদুকাটা নদীতে কোনো অনিয়মকেই ছাড় দেয়া হচ্ছে না কঠোর ভাবে দমন করা হচ্ছে। তিনজন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ও অন্যায় উদ্যোগ থেকে সকলকে বিরত রাখাসহ অপরাধীদের দণ্ড প্রধান করে আসছেন। নদীর পাড় কাটার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 3 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 4 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 23 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 23 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 1 day আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক