হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিএটিসির বিনিয়োগ বোর্ডের চেয়ারম‍্যান আশিক চৌধুরীর সাথে মতবিনিময়

হাকিকুল ইসলাম খোকন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশী আমেরিকান টেক কলিশন ( বিএটিসি) এর পক্ষ থেকে জাতিসংঘে সফররত বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ২৫ সেপ্টেম্বর, নিউইয়র্কের ম‍্যানহাটনের ঐতিহ্যবাহী হায়াত হোটেল সুইটে সন্ধ্যায় ।বিএচিসির ফাউন্ডিং চেয়ারম্যান মিজান চৌধুরীর এবং ফাউন্ডিং সেক্রেটারি আহমেদ সোহেলের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন ।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএটিসির উপদেষ্টা রফিকুল ইসলাম ,দেলওয়ার মানিক,কাউসার আহমেদ ,জুবায়ের হোসেন, মোহাম্মদ জাসির, আনিস, ফরিদ মাহমুদ , নুরুল ইসলাম, জিয়াউল আহসান, আসিফ পাবন, আনিসা সহ আরো অনেকে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এ সময় বিএটিসির নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে এবং আইটি সেক্টরের বিভিন্ন খাতে দেশের এবং প্রবাসের সাথে সংযোগ স্থাপন করার জন্য পরামর্শ দেন।

বিএটিসির পক্ষ থেকে বিএটিসির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি বিডার চেয়ারম্যানকে এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করা আউটসোর্সিং এবং আইটি সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কাজ শুরু করার পরামর্শ দেন ।

বৈঠকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত ও আউটসোর্সিং শিল্পে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বিনিয়োগ খাতে আরও নিবিড় যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশের আইটি সেক্টরকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে হলে প্রবাসীদের অভিজ্ঞতা ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে যৌথভাবে কাজ করার সুযোগ অসীম।

অন্যদিকে বিএটিসির প্রেসিডেন্ট ও সেক্রেটারি আশ্বাস দেন, তারা বিনিয়োগের প্রসার ঘটাতে এবং আইটি সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি দেশের উন্নয়নে প্রবাসী কমিউনিটির সক্রিয় ভূমিকা রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশ–বিদেশে তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে ২য় বিভাগ ফুটবল লীগ ফ্রিডম ক্রীড়া ও সাহিত্য সংসদ
রংপুর 9 hours আগে

বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত। 
খেলাধুলা 10 hours আগে

নাগরিক ভাবনা: গর্ভধারিণী মায়ের শেষ বিদায়ের শেষ অশ্রু এবং শেষ
ঢাকা 22 hours আগে

সাভার আনন্দপুর মতিনের বাড়িতে চলে পাইকারি ইয়াবা ব্যবসা।
অপরাধ 22 hours আগে

আদমদীঘিতে বিএনপি দুই নেতার বিরুদ্ধে স্কুলের অর্থ আত্মসাৎ।
অপরাধ 2 days আগে

বীরগঞ্জে ইকো অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
রংপুর 3 days আগে

সুনামগঞ্জ চারাগাঁও সীমান্তে ইয়াবাসহ তিনজন আটক, মাদক চক্রের মূল হোতা
অপরাধ 3 days আগে

আহসানগঞ্জ রেল স্টেশনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীর বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা: সর্বোচ্চ আদালতের মান-মর্যাদা বনাম বিচার প্রার্থীর বাস্তবত।
নাগরিক ভাবনা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক