হোম
আন্তর্জাতিক

ভোটের প্রচারে আপত্তিজনক মন্তব্য,অমিত শাহের বিরুদ্ধে নালিশ বাংলাদেশের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ১০:১৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম আন্তর্জাতিক নিউজ ডেক্স: গত কয়েক মাসে বদলে গিয়েছে পারস্পরিক সমীকরণ। পাশাপাশি অবস্থান হলেও, এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের মধ্যে চিনা-ভাবনার দূরত্ব স্পষ্ট। সেই আবহেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যে প্রতিবাদ জানাল ঢাকা।

সেখানে ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে প্রতিবাদপত্র জমা দিল তারা। শাহের মন্তব্যে তারা অসন্তুষ্ট, আহত বলে জানানো হয়েছে। (Amit Shah)। গত সপ্তাহে ঝাড়খণ্ডে গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ খোলেন শাহ। তাঁকে বলতে শোনা যায়, “ঝাড়খণ্ডে ভোটে জিতলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উচিত শিক্ষা দেবে বিজেপি। প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে।” শাহের এই মন্তব্যেই প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শাহের মন্তব্য অত্যন্ত আপত্তিজনক এবং কোনও ভাবেই প্রগণযোগ্য নয় বলে মত তাদের। (Bangladesh News)

বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের বিদেশমন্ত্রীক ঢাকায় ভারতীয় ডেপুটি হাইকমিশনারের কাছে প্রতিবাদ জানিয়ে পত্র জমা দেওয়া হয়। বলা হয়েছে, এই ধরনের মন্তব্যে বাংলাদেশ সরকার অত্যন্ত আহত এবং অসন্তুষ্ট। ভারতল সরকারকে অনুরোধ, তাঁদের নেতাদের এই ধরনের আপত্তিজনক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হোক।

ঢাকায় ভারতীয় ডেপুটি হাই কমিশনারের কাছে জমা দেওয়া প্রতিবাদপত্রে বাংলাদেশ সরকার আরও জানিয়েছে, গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে পড়শি দেশের নাগরিকদের সম্পর্কে এই ধরনেক মন্তব্য একেবারেই কাম্য নয়। দুই বন্ধু দেশের পারস্পরিক সম্মান, বোঝাপড়ার ক্ষেত্রে এই ধরনের মন্তব্য অন্তরায় হয়ে উঠতে পারে।

চলতি বছরের শেষ দিকে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। শুধুমাত্র শাহই নন, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা উঠে আসে। হেমন্ত সরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট সরকার রাজ্যে বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদে জন্য সাঁওতালপরগনায় আদিবাসী জনসংখ্যা দিন দিন কমছে বলেও দাবি কেন মোদি।বিরোধীরা যদিও বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিভাজনকামী রাজনীতি করার অভিযোগ তুলেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে নৈশপ্রহরীকে ছুরিকাঘাতে হত্যা,মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযোগ।
দুর্ঘটনা 28 minutes আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সুবহে সাদিক থেকে হাজারো জনতার
দর্শনীয়-স্থান 34 minutes আগে

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ।
বগুড়া 39 minutes আগে

কুড়িগ্রামে এক বক্তব্যে ২৫ বার স্যার সম্বোধন করায় আলোচনায় ইউএনও
রংপুর 48 minutes আগে

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক