admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৪ ১:০৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স: বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি লিখেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের এই নতুন দায়িত্ব গ্রহণকালে তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আশা করি, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং হিন্দু ও অন্যান্য সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের আশা-আকাঙ্খা পূরণে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৮ আগস্ট) বলেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটা তার উপর নির্ভর করছে।
এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও আপডেট নেই।তার পরিকল্পনা সম্পর্কে কথা বলা ঠিক হবে না, মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছিলেন, যে তিনি ব্রিটেনের পররাষ্ট্র সচিবের সাথে কথা বলেছেন এবং বাংলাদেশ ও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||