হোম
আন্তর্জাতিক

আন্তর্জাতিক প্রতিক্রিয়া- হাসিনা সরকারের পতন নিয়ে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ এসব প্রতিক্রিয়ায় তাদের কেউ কেউ বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে, আবার কেউ বাংলাদেশের প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনরুল্লেখ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এমন আশা প্রকাশ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত এবং পাকিস্তান যেমন রয়েছে, তেমনি ইউরোপীয় ইউনিয়ন ইইউ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মত প্রতিষ্ঠানও রয়েছে। সোমবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ভারতঃ
পদত্যাগের পর ভারতে চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত শেখ হাসিনা দেশটির রাজধানী দিল্লিতে রয়েছেন। কিন্তু শেখ হাসিনার অবস্থান এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে ভারত সময় নিয়েছে ২৪ ঘণ্টার বেশি সময়।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে বক্তব্য দেন। তিনি বলেছেন, খুব কম সময়ের নোটিশে তিনি (শেখ হাসিনা) সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের’ জন্যও অনুরোধ আসে আমাদের কাছে। একই সঙ্গে তিনি জানান, ঢাকায় হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপ-দূতাবাস রয়েছে। “আমরা আশা করব ওই ভবনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে সেদেশের সরকার।

তিনি বলেছেন, সংখ্যালঘুদের অবস্থার দিকে আমরা সবসময়ে নজর রাখছি। তাদের সুরক্ষা দিতে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন নানা কর্মসূচী নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এটিকে আমরা স্বাগত জানাই। যতক্ষণ না আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যত পুন:স্থাপিত না হবে সে পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের উদ্বেগ থাকবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেয়া বক্তব্যে আরো বলেন, এই জটিল পরিস্থিতিতে আমাদের সীমান্ত রক্ষী বাহিনীগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি আরো বলেছেন, “বিগত ২৪ ঘণ্টায় আমরা ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। এর আগে সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক বসেছিল। ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনসহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রঃ
সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। তিনি বলেছেন, ওয়াশিংটন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আরও সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে। মিলার আরো বলেছেন, “আমরা চাই, বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবেন। এ বিষয়ে আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা নজর রাখব।”
এদিকে, যুক্তরাষ্ট্র সরকার সোমবার ধৈর্য প্রদর্শনের জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর প্রশংসা করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহবান জানিয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহবান জানিয়ে আসছিলো এবং আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহবান জানাই। সামরিক বাহিনী যে ধৈর্য প্রদর্শন করেছে তা প্রশংসনীয় ব্যাপার,” হোয়াইট হাউজের একজন মুখপাত্র সোমবার বলেছেন। হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পৃথক বিবৃতিতে সহিংসতা থেকে বিরত থাকতে এবং দ্রুততর সময়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহবান জানিয়েছে।

যুক্তরাজ্য যা বলেছিলোঃ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোমবার যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ওই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়, “সেনাবাহিনী প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছেন। এমন অবস্থায় সহিংসতার অবসান, শান্তি পুনরুদ্ধার, পরিস্থিতি শান্ত ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছে। যুক্তরাজ্যও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়,” বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, শেখ হাসিনা শেষ পর্যন্ত যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এমন একটি খবর বেরিয়েছিলো তিনি ভারতে পৌঁছানোর পরপরই। তবে, যুক্তরাজ্য বলেছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে কারও যুক্তরাজ্য ভ্রমণের সুযোগ নেই। এছাড়া, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও তার মায়ের যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার সম্ভাবনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি।

চীনঃ
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তারা বাংলাদেশের ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকাস্থ চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, মঙ্গলবার ছয়ই অগাস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী এবং কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে, বাংলাদেশে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে। আট থেকে ১০ই জুলাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন এবং সেখানে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়। সে সময় উভয় দেশের মধ্যে ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, উভয় দেশের সম্পর্ক ‘সমন্বিত কৌশলগত উন্নয়ন অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে।

পাকিস্তানঃ
বুধবার বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে আশা করে বাংলাদেশ সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই মন্তব্য প্রকাশ করে দেশটি। পাকিস্তানের জনগণ ও সরকার বাংলাদেশে শান্তিপূর্ণ ও দ্রুত স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন প্রত্যাশা করছে,” বলে ওই বিবৃতি বলা হয়। এতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের চেতনা ও ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

আইএমএফ, বিশ্বব্যাংক এবং ইইউঃ 
বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সোমবারই বিশ্বব্যাংক বলেছে, তারা বাংলাদেশকে যেসব ঋণ দিয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে, এবং বাংলাদেশের উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। এদিকে, মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে, বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎখাত হবার পরও সংস্থাটি বাংলাদেশ ও এর জনগণের প্রতি পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ। সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি। আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ এবং এর জনগণের প্রতি আমরা সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ থাকবো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এদিকে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি কোন প্রতিক্রিয়া না জানালেও, শেখ হাসিনার পতনের পর সারাদেশে যে ব্যাপক সহিংসতা ও হামলা ছড়িয়ে পড়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ। সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি লিখেছেন, “ইইউ মিশনের প্রধানরা বাংলাদেশে ধর্মীয়, জাতিগত এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর এবং তাদের প্রার্থনার জায়গায় একাধিক হামলার খবরে খুবই উদ্বিগ্ন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

মে দিবস উপলক্ষে স্টীল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা
জাতীয় 13 hours আগে

দিনাজপুরে ৭ লাখ টাকা আত্মসাতের প্রতারণা মামলায় অভিযুক্ত কারাগারে।
আইন-বিচার 13 hours আগে

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 3 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 4 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 4 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 4 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 4 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক