admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ
আল মামুন,বোদা পঞ্চগড় প্রতিনিধি: আজ ১৯ মে জেলা পুলিশ পঞ্চগড়ের আয়োজনে বোদা থানা প্রাঙ্গনে দুপুর ১২.০০ ঘটিকায় এবং দেবীগঞ্জ থানায় দুপুর ২.০০ ঘটিকায় আগামী ২১/০৫/২০২৪খ্রিঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস, এম, সিরাজুল হুদা পিপিএম-বার।
পুলিশ সুপার মহোদয় নির্বাচনে ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত উপস্থিত সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নির্বাচনে ভোট প্রদানে বাধা প্রদান, জাল ভোট বা প্রভাব খাটানো সহ কেউ নাশকতার পরিকল্পনা করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা সহ কোনো পুলিশ সদস্য যদি অসৎ ও পক্ষপাত মূলক আচরণ করেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা সহ অপারেশনাল গিয়ার সামগ্রী ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন, সম্মানিত জেলা প্রশাসক, পঞ্চগড় জনাব মোঃ জহুরুল ইসলাম।সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) জনাব এস.এম. শফিকুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব কনক কুমার দাস।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আমিরুল্লা।সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) জনাব রুনা লায়লা। সংশ্লিষ্ট থানার উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জবৃন্দ সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।