হোম
আইন-বিচার

সেনাবাহিনীর সদস্যদের মারপিটে ট্রেন পরিচালক ও পরিচার্যক আহত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সান্তাহার জংশন ষ্টেশনে সেনাবাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে ট্রেনের দুই পরিচালক’  সহ (গার্ড) মোট পাঁচজন আহত হয়েছে । বৃহস্পতিবার বিকেলে সোয়া পাঁচটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে। সেনাবাহনীর সদস্যরা ট্রেনের পরিচালকের কামড়া ও পাশের ইঞ্জিন রুমে ভাংচুর করেছে বলে যাত্রীরা জানিয়েছে । সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে । এ ঘটনায় স্থানীয় রেলওয়ে কর্মচারীরা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে কাঠ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে । সমগ্র ষ্টেশন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত ট্রেন পরিচালক ও পরিচার্যকের বরাত দিয়ে সান্তাহার ষ্টেশনের ষ্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে বিকেল সোয়া পাঁচটার দিকে প্রবেশ করে । ট্রেন থামার পর যাত্রীরা ছোটাছুটি করতে থাকে এ সময় ট্রেনের ভেতর থেকে আব্দুল মালেক নামের এক পরিচার্যককে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ । সে সময় ট্রেনের ভিতর ব্যাপক হৈ চৈ ও চিৎকার শোনা যায় । আহত পরিচার্যক আব্দুল মালেক জানান, সেনাবাহিনীর বিপূল সংখ্যক সদস্য ওই ট্রেনের যাত্রী ছিলেন । এ সকল সদস্যদের অনেকের কাছে টিকিট ছিল না । ট্রেনের পরিচালক(গার্ড) আব্দুস সাত্তার সেনাবাহিনীর সদস্যদের নিকট টিকিট চাইলে তাঁরা পরিচালকের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যান । এক পর্যায়ে সেনাবাহনীর কয়েকজন সদস্য পরিচালক আব্দুল রাকিব ও আব্দুস সাত্তারকেও ব্যাপক মারপিট করে আহত করে । এ সময় তারা ট্রেন পরিচালকের কামড়া ও পাশের ইঞ্জিন রুমে হামলা চালিয়ে ভাংচুর করে ।

ট্রেন পরিচালকের কামড়ার মেঝেতে অনেক রক্ত পড়ে থাকতে দেখা যায় এবং সেখানে মুঠোফোন ও কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল । সেনাবাহিনীর সদস্যদের হামলায় দুই ট্রেন পরিচালক ও পরিচার্যকরা ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। এ সময় ছবি তুলতে গেলে সেনাবাহিনীর সদস্যরা রেল পুলিশ ও সাংবাদিকদের বাধা প্রদান করে। সেনাবাহিনীর এ সকল সদস্যদের কারো গায়ে কোন পোশাক ছিল না। তাঁরা কোন ক্যান্টনমেন্টের সদস্য তা তাৎক্ষনিক জানা যায়নি।

পরে পুলিশ দুই ট্রেন পরিচালককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । সেখানে তাঁরা কান্না করতে থাকেন । এই প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন ষ্টেশনে আটকা ছিল । সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, বিষয়টি রেলওয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 2 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 3 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 13 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 23 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 23 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক