হোম
অপরাধ

বাংলাদেশে এত নিরাপত্তা থাকার পরও কোটি ইয়াবা ট্যাবলেট কীভাবে ঢুকলো !

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২০ ৮:২৫ পূর্বাহ্ণ

Yaba-mknewsbd

ফাইল ছবি

ইয়াবা বাংলাদেশে মাদক ব্যবহারীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের কক্সবাজার জেলায় মিয়ানমার সীমান্তবর্তী টেকনাফে এবার ২১জন ইয়াবা ব্যবসায়ীকে ঘটা করে আত্নসমর্পণ করানো হয়েছে। এক বছর আগে টেকনাফেই ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্নসমর্পণ করেছিল। অবৈধ মাদকের ব্যবসার বিরুদ্ধে দেড় বছরেরও বেশি সময়ে পুলিশ র‍্যাবের অভিযানে কথিত বন্দুকযুদ্ধে বা এনকাউন্টারে কমপক্ষে ৪০০জন নিহত হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো বলছে। কিন্তু মাদক ব্যবসায়ীদের আত্নসমর্পণ বা এমন অভিযানের পরও গত বছর টেকনাফ সীমান্তসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দুই কোটির বেশি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ফলে এসব পদক্ষেপ কতটা ভূমিকা রাখছে, সেই প্রশ্ন উঠছে।

টেকনাফে ৩রা ফেব্রুয়ারি সোমবার ২১জন ইয়াবা ব্যবসায়ীর আত্নসমর্পণ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলের পুলিশের ডিআইজিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ১০টি আগ্নেয়াস্ত্র এবং ২১ হাজার ইয়াবাসহ তাদেরকে পুলিশ প্রথমে আটক করেছিল, এরপর এই অনুষ্ঠানের মাধ্যমে আত্নসমর্পণ করানোর পর তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র এবং মাদকের মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ইকবাল হোসাইন বলছিলেন, এই মাদক ব্যবসায়ীদের আবেদন অনুযায়ী আত্নসমর্পণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের ঐ পথ থেকে বেরিয়ে আসার সুযোগ দেয়া হলো।  এই ২১জন এক জায়গায় জড়ো হওয়ার পর খবর পাওয়া গেছে যে তাদের কাছে মাদক এবং অস্ত্র আছে। পুলিশের অভিযানের পরিপ্রেক্ষিতে একপর্যায়ে তারা বলে যে তারা আত্নসমর্পণ করতে চায়। সেকারণে তাদের এই আত্নসমর্পণ প্রক্রিয়া।

সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর বাড়ির দেয়ালে ইয়াবা ব্যবসায়ীর বাড়ি লিখে চিহ্নিত করে রাখছে নিরাপত্তা বাহিনী।

সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর বাড়ির দেয়ালে ইয়াবা ব্যবসায়ীর বাড়ি লিখে চিহ্নিত করে রাখছে নিরাপত্তা বাহিনী।

সন্দেহভাজন মাদক ব্যবসায়ীর বাড়ির দেয়ালে ইয়াবা ব্যবসায়ীর বাড়ি লিখে চিহ্নিত করে রাখছে নিরাপত্তা বাহিনী। এক বছর আগে কক্সবাজারে যে ১০২ জন ইয়াবা ব্যবসায়ী আত্নসমর্পণ করেছিল, তারা অবৈধ অস্ত্র এবং মাদকের মামলায় জেলে রয়েছে বলে পুলিশ বলছে। একইসাথে পুলিশ কর্মকর্তারা বলেছেন, যারা আত্নসমর্পণ করছে, তারা ছাড় পাবে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র এবং মাদকের মামলায় আইনি প্রক্রিয়ায় পুলিশ তাদের সহানুভূতির দৃষ্টিতে দেখবে বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন। অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে পুলিশ র‍্যাবের অভিযানে একের পর এক কথিত বন্দুকযুদ্ধে বা এনকাউন্টারে নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। ২০১৮ সালের মে মাসে এই অভিযান শুরুর পর থেকে এপর্যন্ত কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় ৪০০জনের মতো নিহত হয়েছে এবং অবৈধ মাদক ব্যবসায়ী সন্দেহে পাঁচ হাজারের বেশি আটক রয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো বলছে। মানবাধিকার কর্মি সুলতানা কামাল মনে করেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী বা রাঘব বোয়ালরা আত্নসমর্পণ করছে না বা তাদের ধরা হচ্ছে না, সেকারণে ইয়াবা ব্যবসা থামছে না। মাদকের আসল ব্যবসায়ীদের কতটা নিয়ন্ত্রণে আনা গেছে, সেই প্রশ্ন থাকছেই।

মাদক বিরোধী অভিযানের কৌশল এবং সাফল্য নিয়ে অনেক প্রশ্ন উঠছে অবৈধ মাদক ব্যবসা এবং পরিস্থিতি নিয়ে কাজ করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমদাদুল হক। তিনি মনে করেন, মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্ক ভেঙ্গে দেয়ার জন্য আরও গভীরে যাওয়া প্রয়োজন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুয়ায়ীই দেখা যাচ্ছে, গত বছরে দুই কোটি বেশি ইয়াবা উদ্ধার হয়েছে। তবে অধিপ্তরের মহাপরিচালক মো: জামাল উদ্দীন আহমেদ দাবি করেছেন, আত্মসমর্পণ এবং অভিযানের কারণে এখন প্রকাশ্যে মাদক ব্যবসা নেই। সম্প্রতি যে পরিবর্তনগুলো হয়েছে, সেগুলোকে যদি বিবেচনায় নেয়া হয়, তাহলে পরিস্থিতির উন্নতি হয়েছে। বাংলাদেশে ইয়াবার প্রচলন যিনি ঘটিয়েছেন, তিনি এখন আর দৃশ্যপটে নেই। এভাবে অনেক গডফাদারের নাম উল্লেখ করতে পারি, যারা কেউ আত্মগোপনে গেছে বা কেউ জেলে আছে। তিনি আরও বলেছেন, ২০১৯ সালে দুই কোটির বেশি ইয়াবা উদ্ধার হয়েছে। কিন্তু এর আগের বছর ২০১৮ সালে ইয়াবা উদ্ধার হয়েছিল পাঁচ কোটি ৩০ লাখ। ফলে ইয়াবা সরবরাহ কমে এসেছে। তিনি এও দাবি করেছেন যে, প্রভাবশালী কাউকে ছাড় দেয়া হচ্ছে না।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 5 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক