admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০১৯ ৯:৪৭ পূর্বাহ্ণ
ঘুষ ছাড়া জমি রেজিস্ট্রি করেন না সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস। দলিল প্রতি দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব রেজিস্ট্রারের ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় আসেন তিনি। তবে ঘুষ নেয়ার কথা অস্বীকার করেছেন সুব্রত কুমার দাস।
প্রকাশ্যে ঘুষ লেনদেন এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব রেজিস্ট্রার অফিসে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হয়েছে। ঘুষের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করেন উপজেলা সাব-রেজিস্ট্রারসহ তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।সাব-রেজিস্ট্রারের অপসারণ চেয়ে বিভিন্ন মহলে আবেদন করেছে ভুক্তভোগী দলিল লেখকরা। এ বিষয়ে অভিযোগ করেছেন একাধিক দলিল লেখক, জমি ক্রেতা ও বিক্রেতারা। ঘুষ ছাড়া জমি রেজিস্ট্রি করেন না সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসতবে সাব রেজিস্ট্রারের পক্ষে টাকা নেয়ার কথা অস্বীকার করেছেন তার সহযোগীরা। আর সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাস নিজেকে নির্দোষ দাবি করেন।সিরাজগঞ্জ জেলা সাব-রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তবে ঘুষ নেওয়া বন্ধে জরুরি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||