admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২২ ৫:৫৭ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা- সর্বত্র’ এই প্রতিপাদ্য বিষয়ে তেঁতুলিয়ায় কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় তেঁতুলিয়া মডেল থানায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আলোচনা সভায় আয়োজন হয়। এতে সভায় তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াছিন আলী মন্ডল,টুরিস্ট পুলিশ পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, মডেল থানার (ওসি তদন্ত) জাহেরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, শ্রী হিরা কান্ত রায় সাবেক ইউপি সদস্য ইউনিয়নের আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম লালু, ইউপি সদস্য শাহাজান আলী, বক্তব্য রাখেন।
আরো উপস্থিত ছিলেন ৭ নং দেবনগর ইউপি চেয়ারম্যান সোলাইমান আলী, মডেল থানার উপ পরিদর্শক এস আই রাশেল, এস আই আব্দুল লতিফ,এস আই তপন কুমার,এস আই দিনবন্ধু,এস আই মানিক,এ এস আই ফারুক, উপজেলা ৭ টি ইউনিয়নে কমিউনিউটি পুলিশিং এর সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান সুচীর মধ্যে ছিলো র্যালি আলোচনা সভা