admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২২ ৪:৩৬ অপরাহ্ণ
হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্যকে সামনে রেখে,কমিউনিটি পুলিশিং ফোরাম, হরিপুর, ঠাকুরগাঁও এর আয়োজনে হরিপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। ১০ টা ৩০ মিনিটে বর্নাঢ্য র্যালি থানা মোড় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি জনাব মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে আলোচনা শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বহ্নি শিখা আশা। হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান, হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পূ্ষ্প, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা বাবু নগেন কুমার পাল,সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা ,হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এস এম আলমগীর, হরিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য, জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত, জেলা পরিষদ মহিলা আসনের সদস্য, সাবিনা ইয়াসমিন রিপা।
আরোও উপস্থিত ছিলেন ২ নং আমগাঁও ইউপি চেয়ারম্যান জনাব পাভেল তালুকদার ও ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহের সহ বিভিন্ন ইউপির সদস্যগণ, আমন্ত্রিত ছাত্র/ ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও হরিপুর থানা পুলিশ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। উপস্থিত বক্তৃতাগন বলেন, জনতা ও পুলিশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে, মাদকদ্রব্য ও চুরি বন্ধ করা সম্ভব। সচেতনতাই পারে অপরাধ নির্মূলের এক মাত্র পথ। দেশ কে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে কিশোর অপরাধ বন্ধ করতে হবে। মাদক, সন্ত্রাস,জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা। আসুন উন্নয়নের জন্য শপথ করি,জঙ্গি সন্ত্রাস মাদক মুক্ত দেশ গড়ি।