হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ের গ্রামে গ্রামে চলছে ঐতিহ্যবাহী ধামের গান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা পূজার তিনদিন পর অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। আর লক্ষী পূজার পরের দিন থেকে ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মন্দিরগুলোতে শুরু হয় ঐতিহ্যবাহী ধামের গান। আর গ্রামগুলোতে এ ঐতিহ্যবাহী ধামের গান সকল বয়সীদের বিনোদনের রসদ যোগায়। কেননা এ গানে পুরুষেরা নারী সেজে তাদের নাটকের চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলে। প্রথম দেখায় কেউ বুঝতে পারবে না নারী বেশে অভিনয় করা মানুষটি আসলে পুরুষ না নারী ! গ্রাম্য ভাষায় এসব নারী সেজে বিনোদন প্রদানকারীদের ডাকা হয় ‘ছুকরী’ হিসেবে।

প্রতিবছরের ন্যায় এবছরও ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের কাশিডাঙ্গা লক্ষ্মীর ধামে আয়োজন করা হয় ‘ধামের গানের আসর’। ১১ অক্টোবর মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নারী-শিশু, কিশোর-যুবক ও বয়োবৃদ্ধরা ধামের গানের আসরের চারদিকে মনোযোগ দিয়ে রাণীশংকৈল উপজেলা থেকে আগত আর.এফ.এল যুব সংগঠন দলের পরিবেশিত “বিজয় বসন্ত” নামক যাত্রাপালাটি উপভোগ করছে। আর ধামের আসরের চারপাশে বসেছে মেলা-এ যেনও এক অন্যরকম পরিবেশ।

কথা হয় যাত্রাদলের পরিচালক নারদ রায়ের সাথে, তিনি জানান, প্রতি বছরই তার দল ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলায় গিয়ে ধামের গানের আসর পরিচালনা করে।তার দলে রয়েছে মোট ২৫জন সদস্য।নাটকের চরিত্র ভেদে এদের মধ্য থেকে কেউ নারীর পোশাকে যাত্রায় অভিনয় করে।তিনি জানান, তারা চুক্তিতে নাটক পরিবেশন করেন এবং নাটক পরিবেশনের উপর ভিত্তি করে ৭-১০ হাজার টাকা করে পান একেকটি ধামের আসর থেকে। ধামের গান দেখতে আসা সীতা রায় ও উর্মি রায় জানান, প্রতি বছর তারা এ ধামের গান বেশ উপভোগ করেন। বিশেষ করে রাত জেগে ধামের গান শোনার অনুভূতিগুলো বেশ হৃদয়-স্পর্শী হয় বলে জানান তারা।

কাশিডাঙ্গা এলাকার বাসিন্দা রবীন্দ্র নাথ রায় ও অদ্বৈত চন্দ্র মন্ডল জানান, প্রায় ৭০ বছর ধরে সেখানে ধামের গান হয়ে আসছে। এ আসরকে ঘিরে এলাকায় ৪-৫দিন উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। কাশিডাঙ্গা ধামের গান আয়োজক কমিটির সভাপতি মহাদেব চন্দ্র মন্ডল জানান, ধামের গানের আসর আমাদের পূর্বপুরুষদের আমল থেকে হয়ে আসছে। মূলত; লক্ষ্মী পূজার পরের দিন থেকে এ আসর বসে। এবার সোমবার রাত হতে শুরু হয়েছে চলবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। আসরে এবার ১২-১৫টি দল অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির চাপ ও গ্রিল খেয়ে পাঁচজন হাসপাতালে।
দুর্ঘটনা 6 hours আগে

আইন-বিচার 18 hours আগে

বগুড়ার তিন এলএসডিতে অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে।
আইন-বিচার 18 hours আগে

পঞ্চগড়ে ধর্ষণের পর তরুণী হত্যা,আদালতের রায়ে রিফাতের ফাঁসি আদেশ।
অপরাধ 18 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন
আইন-বিচার 19 hours আগে

পোশাক তৈরী শ্রমিকদের দাবীতে উত্তপ্ত সাভার -আশুলিয়া শিল্পাঞ্চল।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা.জাহিদ।
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় আধুনিক দ্বি-তল ডাকবাংলোর উদ্বোধন ।
অর্থনীতি 2 days আগে

দিনাজপুরের ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ
অপরাধ 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে যুব দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক