admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দিনাজপুর র্যাব-১৩ অভিযানে ডাকাত দলের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ও অস্ত্র উদ্ধার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন শেখপুরা চক দেওতৈর গ্রামে ১০/১২ জন ডাকাত সংঘবদ্ধ হয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক টহল দল ০৫ অক্টোবর ২০২২ খ্রিঃ মধ্যরাতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৪নং শেখপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডেস্থ গ্রামের চক দেওতৈর এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ টি দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে ডাকাত ১। আনোয়ার হোসেন রানা(৪২), সাং- চক দেওতৈর, শেখপুরা ইউপি, ২। মোঃ রফিকুল ইসলাম(৩৮), সাং- দেওতৈর, শেখপুরা ইউপি, উভয় থানা- কোতয়ালী, এবং ৩। সাগর কুমার রায় (২০), সাং- গলাহার, আওলিয়া পুকুর ইউপি, থানা-চিরিরবন্দর, সর্বজেলাঃ দিনাজপুরদের গ্রেফতার করে। উল্লেখ্য যে, ধৃত ডাকাত সদস্যরা এলাকার চিহ্নিত ডাকাত এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত অস্ত্রধারী ডাকাত সদস্যরা বেশ কিছু দিন ধরে দলবদ্ধভাবে দিনাজপুর টু চিরিরবন্দর সড়কের মাদারগঞ্জ সহ বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে গাড়ি থামিয়ে ডাকাতি করে আসছে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।