হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলা, আহত-৮

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২ ১:১০ পূর্বাহ্ণ

পাল্টাপাল্টি হামলা, আহত ৮ mk news

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হোটেলে নাস্তা খাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্য ও স্থানীয়দের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে আনসার সহ ৮ জন আহত হয়েছেন । ৩ অক্টোবর সোমবার রাতে (সাড়ে ৮টা) ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দ নগর এলাকায় ২ অক্টোবর রবিবার বিকেলে একটি খাবার হোটেলে নাস্তা খেতে আসেন এক আনসার সদস্য। এ সময় খাবার দিতে একটু বিলম্ব হলে ঐ আনসার সদস্য হোটেল কর্মচারীর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তার শার্টের কলার ধরে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেন।

পরদিন ৩ অক্টোবর সোমবার রাতে এক আনসার সদস্য ঐ বিষয়টি নিয়ে কথা বলতে আসলে হোটেল কর্মচারী ও আনসার সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনা শোনার পর আনসারের প্রায় ২০ থেকে ২৫ জন সদস্য লাঠিসোটা নিয়ে হোটেল কর্মচারী সহ স্থানীয় পথচারীদের উপর অতর্কিত হামলা চালায় এবং ৮ জনকে ক্যাম্পে তুলে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাসুদ রানা নামে স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি বসে পত্রিকা পড়ছিলেন, এ সময় আনসার সদস্যরা তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং তার কোন কথা না শুনেই তাকে ক্যাম্পে তুলে নিয়ে যায়, এবং সেখানেও তার উপর অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনায় তার ওপর নির্যাতন চালানো আনসার সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন তিনি। ৯ নং– ওয়ার্ড কাউন্সিলর দোলন কুমার মজুমদার জানান, উত্তেজিত জনতাকে সরিয়ে দিতে আনসার সদস্যরা লাঠিচার্জ করলে তিনিও আহত হন। পরে আনসারের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আটককৃতদের ছাড়িয়ে আনা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও – ১ আনসার ব্যাটালিয়ন সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করেও সংযোগ স্থাপন করা সম্ভব হয় নাই। ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, ক্যাম্পে তুলে নেয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে । এ ঘটনায় এক আনসার সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 17 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 day আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক