হোম
নির্বাচিত কলাম

বিবিয়ানা ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন ট্রিপ করায় ব্ল্যাক আউট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ

ফাইল ছবি

তানিয়া তামান্না, স্টাফ রিপোর্টার ঢাকাঃ হঠাৎ করে বিবিয়ানা ৪০০কেভি ট্রান্সমিশন লাইন ট্রিপ করার কারনে জাতীয় বিদ্যুৎ গ্রিডের ট্রান্সমিশন-১ জোন ব্ল্যাক আউট হয়ে যায়। এর ফলে ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে সম্পূর্ণভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্ল্যাক আউটের কারণে উক্ত বিভাগ গুলোর প্রায় সব পাওয়ার প্ল্যান্ট ট্রিপ করে বন্ধ হয়ে গেছে। পিজিসিবি কর্তৃপক্ষ সিস্টেমকে স্বাভাবিক অবস্থায় আনতে আপ্রান চেষ্টা করে যাচ্ছে। তবে এই অবস্থা স্বাভাবিক করাটা অনেক সময় সাপেক্ষ।

জাতীয় গ্রিডের এই আকস্মিক বিপর্যয়ে পিজিসিবি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং দেশবাসীকে ধৈর্য্য ধারন করার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন। পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিঃ (পিজিসিবি) কর্তৃক নবনির্মিত বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি ডবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন ১২ ডিসেম্বর ২০১৬ খ্রিঃ, সোমবার বিকাল ৪.১০ ঘটিকায় চালু করা হচ্ছে। হাইভোল্টেজ এ লাইনের মাধ্যমে সিলেট অঞ্চলের বিবিয়ানায় নির্মিত ও নির্মিতব্য কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সঞ্চালন করা সহজ হবে। পাশাপাশি নতুন এই লাইন চালুর ফলে জাতীয় গ্রীডের সক্ষমতা অনেকাংশে বাড়বে। নতুন নির্মিত এ লাইনের দৈর্ঘ্য ১৬৮ কিলোমিটার। লাইনটি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ, বানিয়াচং ও আজমেরীগঞ্জ উপজেলা; কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, নিকলি, করিমগঞ্জ, কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলা; ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা; এবং গাজীপুর জেলার কাপাসিয়া, শ্রীপুর, গাজীপুর সদর ও কালিয়াকৈর উপজেলার উপর দিয়ে অতিক্রম করেছে।

সোমবার বিকাল ৪.১০টায় গাজীপুরের কালিয়াকৈর প্রান্ত হতে লাইনটি ৪০০ কেভি (চার লাখ ভোল্ট) বিদ্যুৎ দ্বারা চালু করা হয়ে; যা বিদ্যুতায়িত অবস্থায় রয়েছে। এটি দেশে ৪০০ কেভি ভোল্টেজে চালু প্রথম বিদ্যুৎ সঞ্চালন লাইন। পিজিসিবি’র মেঘনাঘাট-আমিনবাজার প্রথম ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন লাইনটি ২৩০ কেভি ভোল্টেজে চালু করা আছে। বিবিয়ানা-কালিয়াকৈর এ নবনির্মিত লাইনের জন্য উভয়প্রান্তে ৪০০/২৩০ কেভি গ্রীড সাবস্টেশন নির্মাণ করেছে পিজিসিবি।

নতুন লাইনটি সিলেট ও ঢাকার মধ্যে ‘ব্যকবোন লাইন’ হিসাবে নির্মাণ করা হয়েছে। বিবিয়ানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বেসরকারি খাতের একাধিক বিদ্যুৎ কেন্দ্র আছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো হতে নিকট ভবিষ্যতে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যা এই নতুন বিদ্যুৎ লাইনের মাধ্যমে জাতীয় গ্রীডে সঞ্চালন করা যাবে। পিজিসিবি’র ডবল সার্কিট এ লাইনের প্রতি সার্কিটের সঞ্চালন সক্ষমতা প্রায় ১,২০০ মেগাওয়াট। বিবিয়ানা ছাড়াও সিলেট অঞ্চলে আরও বেশ কিছু সংখ্যক ছোট-বড় বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আছে। প্রয়োজনে সেসব বিদ্যুৎও এ লাইনে ঢাকা হয়ে দেশের বিভিন্ন স্থানে সঞ্চালন করা যাবে। উক্ত লাইনটি বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন এবং ফেঞ্চুগঞ্জ-বিবিয়ানা ২৩০ কেভি সঞ্চালন লাইন উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত। এ প্রকল্পটি কোরিয়া সরকারের ইডিসিএফ, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি’র সম্মিলিত অর্থায়ণে বাস্তবায়ন করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 22 hours আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 23 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 1 day আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক