admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৭:০১ অপরাহ্ণ
মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলায় ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও মূলশ্রোতধারার নেতৃবৃন্দের সাথে আদিবাসীদের ভূমি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেক্স/ইপারের সহযোগিতায় মতবিনিময় সভায় সংস্থার প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসি ম্যানেজার শাহ্ মো: আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান, বিশেষ অতিথি সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: দবিরুল ইসলাম, রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের পিসি মোঃ সিরাজুস সালেকিন, উপজেলা ম্যানেজার মোঃ ওয়ালিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রেমদীপ প্রকল্পের ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন পিওসিবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের আদিবাসীগণ উপস্থিত ছিলেন।
সভায় আদিবাসীদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তা সমাধানে গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করা হয়।