admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২ ১২:৪২ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জুয়া খেলার সময় ৪ জন জুয়ারিকে হাতে নাতে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের দক্ষিণ সনগাঁও গ্রামের আনোয়ার হোসেনের বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত জুয়ারীরা হলেন, উপজেলার দুওসুও ইউনিয়নের দক্ষিণ সনগাঁও গ্রামের সবুজ আলী (২২) নামে, আনোয়ার হোসেন (৩২) নামে, হোসেন আলী (৩৫) নামে,ও আশরাফ আলী (৪৭) নামে। জানা যায় যে, বুধবার রাতে জুয়া খেলার সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে দক্ষিণ সনগাঁও গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে ৪ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বলেন, গ্রেফতার করা জুয়ারিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বুধবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।