admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২২ ৮:৩১ পূর্বাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১০০ বোতল ফেনসিডিলসহ দুলাল ইসলাম নামে একজনের আটক করেছে রুহিয়া থানা পুলিশ। রুহিয়া থানা পুলিশের অভিযানে নামাজ পাড়া এলাকায় থেকে তাকে আটক করে। দুলাল ইসলাম আটোয়ারী থানার গোবিন্দপুর গ্রামের হামিদুলের ছেলে বলে জানাযায়।
মাদক ব্যবসায়ী দুলাল অটো চার্জার গাড়িতে করে বিশেষ কায়দায় লুকিয়ে উক্ত ফেনসিডিল পরিবহন করছিল। এ সময় গোপন তর্থ্যের ভিডিওতে পুলিশ ১ শত বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে ।
রুহিয়া থানার অফিসার ইনর্চাজ ওসি(তদন্ত) শহীদ ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।