admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৪ পিচ ইয়াবাসহ ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন (২৫) ও তার এক সহযোগী চন্দ্রখানা গ্রামের আফজাল হোসেনের ছেলে মামুন পোদ্দার (২২) আটক করছে র্যাব। পরে র্যাব বাদী হয়ে ০৩ আগস্ট বুধবার রাতে ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ০৩ আগস্ট বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব ১৩-এর একটি বিশেষ টিম ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের, নজরমাহমুদ এলাকার দক্ষিণ নজরমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লোকমান ও মামুন পোদ্দারকে আটক করে এ সময় তাদের তল্লাশি করে ১৯৪ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে র্যাব ফুলবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করেন ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুজনকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে মাদকসহ র্যাবের হাতে আটকের পর তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগ। উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল এবং সাধারণ সম্পাদক মোসাব্বীর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লোকমানের অব্যাহতির খবরটি জানানো হয়।
ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা লোকমানের ছাত্রলীগে পদ পাওয়া নিয়ে সমালোচনা করেছেন। আগে ছাত্রলীগের সাথে জড়িত না থাকলেও হঠাৎ করে যুগ্ম সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ একটি পদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। তাদের দাবি ছাত্রলীগের পদ-পদবী ব্যবহার করে মাদকসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন লোকমান। লোকমানকে পদ পেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্সা গ্রহনের দাবি জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা।