হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে হরিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পার্ক, সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের জন্য প্রতিজনের কাছ থেকে ২০ টাকা মূল্যের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলীর বিরুদ্ধে। এছাড়া সংবাদ সংগ্রহ করতে গেলে প্রধান শিক্ষক স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। টিকিট ব্যবস্থার কারণ জানতে চাইলে বিক্রেতা আনসার সদস্য দর্শন বলেন, চরভিটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী আমাকে টিকিট বিক্রি করতে বলেছেন।

জানা গেছে, চরভিটা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণটি বেশ দৃষ্টিনন্দন ভাবে সাজানো। পার্কের মতো সৌন্দর্যের কারণে আশপাশের মানুষ সেখানে ঘুরতে আসেন। হরিপুর উপজেলায় তেমন বিনোদনের ব্যবস্থা না থাকায় ঈদ বা উৎসবের দিন প্রচুর মানুষ চরভিটা প্রাথমিক বিদ্যালয়ে ভিড় করে। এখানে এই সুযোগটাই কাজে লাগিয়ে অর্থ আয়ের চিন্তা থেকে প্রধান শিক্ষক টিকিটের ব্যবস্থা করেছে বলে অভিযোগ স্থানীয়দের। লাঞ্ছিত হওয়া স্থানীয় সেই সংবাদকর্মী জানান, সোমবার (১১ জুলাই) বিকাল ৫টায় চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকে তালা বন্ধ৷ বিদ্যালয়ের অফিস কক্ষের পাশেই রয়েছে ছোট্ট একটি ঢোকার পথ৷ টিকিট হাতে বসে আছে এক আনসার সদস্য৷ বিদ্যালয়ে প্রবেশের জন্যে প্রতিজনের কাছ থেকে ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে টিকিট৷

টিকিট বিক্রেতা আনসার সদস্য দর্শন বলেন, ঈদের দিন ২০০ টিকিট বিক্রি করেছি৷ গতকালও ২০০ থেকে ২৫০টি টিকিট বিক্রি করেছি৷ চরভিটা বিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থী আসিকুল ইসলাম আসিক, মরজিনা বলেন, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দৃষ্টিনন্দন একটি প্রতিষ্ঠান। তাই আমরা এই বিদ্যালয়ে ঘুরতে এসেছি। কিন্তু বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে ২০ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হয়েছে, যা দুঃখজনক। হরিপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্কের সংবাদ সংগ্রহ করতে সাক্ষাৎকার নেওয়ার একপর্যায়ে সাংবাদিকের ওপর চড়াও হন প্রধান শিক্ষক। পরে পেছন থেকে এরফান আলীর ছেলে ও একজন বহিরাগত সহ ক্যামেরা বন্ধ করতে বাধ্য করে৷ ঝামেলা এড়াতে ক্যামেরাটি বন্ধ করতে বাধ্য হই আমি। এছাড়া আমাকে প্রধান শিক্ষক হুমকি দিয়ে বলেন, ‘আপনার যা খুশি লেখেন। আপনার যা বাহাদুরি করার আছে করেন ৷ আপনাকে দেখে নেব৷

হরিপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম. এ. এস রবিউল ইসলাম বলেন, সরকারি বিদ্যালয়ের পার্কে প্রবেশের জন্য কোনো প্রকার টিকিট বিক্রি করতে পারবে না ৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হওয়ার বিষয়টি শুনেছি। ওই শিক্ষক সাংবাদিকদের সাথে এমন আচরণ করা ঠিক করেনি। এটি ন্যাক্কারজনক। এর নিন্দা জানাই আমি। এ বিষয়ে ঐ স্কুলের শিক্ষক ও সাংবাদিকদের সাথে আগামীকাল ১৩ জুলাই বৈঠক করা হবে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বহিৃ শিখা আশা বলেন, যদি ওই স্থানটি সরকারি স্কুলের কিন্তু প্রধান শিক্ষক ব্যক্তি উদ্যোগে সেই পার্কটি গড়ে তুলেছেন। এখানে ঈদের দুই-তিন দিন লোকের সমাগম হয়।

সেই ক্ষেত্রে পার্কির উন্নয়নের ক্ষেত্রে ঈদের দুই-তিন দিন জনসাধারণের জন্য ২০ টাকা করে প্রবেশ মূল্য নির্ধারণ করার জন্য প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। তবে স্কুলের প্রধান শিক্ষক কর্তৃক সাংবাদিককে হুমকি বা লাঞ্চিত করার বিষয়টি আমি অবগত না। চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলীর কাছে জানতে চাইলে তিনি বিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে ২০ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঈদের দিন ২০ টাকা মূল্যে ২০০ টিকিট বিক্রি হয়েছে। প্রাথমিকভাবে ঈদের তিন দিন পর্যন্ত বিদ্যালয় পরিদর্শনের ব্যবস্থা রাখার চিন্তাভাবনা আছে। দর্শনার্থীদের চাহিদা বিবেচনায় দিন বাড়ানো হতে পারে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার: ডিএনসি।
অপরাধ 3 hours আগে

সুনামগঞ্জে ১৪৪ ধারা জারির পরও থামেনি দখলচেষ্টা,বিশ্বম্ভরপুরে উত্তেজনা।
আইন-বিচার 4 hours আগে

জ্বালানি তেল পাচার রোধে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্তে বিজিবির টহল জোরদার।
রংপুর 4 hours আগে

দিনাজপুর সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে আসামীসহ ভারতীয় স্কাফ সিরাপ
আইন-বিচার 15 hours আগে

কুড়িগ্রামের একটি পিকআপ ভ্যানে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা
অপরাধ 20 hours আগে

দিনাজপুরের মোহনপুর রাবারড্যাম ফুটো,দুশ্চিন্তায় কৃষক।
অর্থনীতি 1 day আগে

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 3 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক