admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জুন, ২০২২ ৩:১৪ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস বিজ্ঞপ্তি- র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর কর্তৃক অভিযানে ৫৫০ পিস ইয়াবা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং শংকরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর চকগোপাল এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল ২২ জুন ২০২২ ইং বিকালে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ৮নং শংকরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ড এর চকগোপাল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৫০ পিস ইয়াবা সহ আসামী ১। মোঃ আবুল বশর (৪৭), সাং-বায়জিদ বোস্তামী ও ২। জানে আলম (৪৫), সাং-জালালাবাদ, উভয় থানা-বায়জিদ, চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে সীমান্ত এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকারক্তি করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদ্বয় কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।