হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার, স্বামী পলাতক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জুন, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি সেলিনা আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। গত ১ জুন বুধবার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার স্বামী দ্বীন ইসলাম রাজু (৩৪) পলাতক রয়েছেন। এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ বাদী হয়ে সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সেলিনা আক্তার ও তার স্বামী রাজু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঘরের ভেতর থেকে ১৪০ বোতল ফেনসিডিল, ৫শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সাথে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটরসাইকেলও জব্দ করা হয়। প্রাথমিকভাবে সেলিনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ পরিদর্শক মো: আজাহারুল ইসলাম, মো: তাহমুদার রহমান, সহকারী উপ পরিদর্শক মো: দাইমুল হক, সিপাই মো: খালেক মিয়া, ফেরদৌস কবির বাধন, সাবিনা ইয়াসমিন, ইউনুস আলী, পুলিশের সদস্য রুহুল আমিন ও জিয়াউর রহমান। অভিযুক্ত মাদক ব্যবসায়ি দ্বীন ইসলাম রাজু ওই মহল্লার খোকা মিয়ার ছেলে এবং অপর মাদক ব্যবসায়ি সেলিনা আক্তার তার স্ত্রী।

মোঃ মজিবর রহমান শেখ
০১৭১৭৫৯০৪৪৪

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 6 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 12 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 1 day আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক