admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ মে, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্স, প্রেস রিলিজঃ দিনাজপুরের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব-১৩ নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ মে ২০২২ খ্রিঃ রাতে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের অর্ন্তগত ঘুঘরাতলী মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ হাজার ৬০০ পিস নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ ১। মোঃ মোকছেদুল মমিন (৩৫), সাং- থানাপাড়া, থানা- চিরিরবন্দর, জেলা-দিনাজপুর নামক কুখ্যাত একজন মাদক সিন্ডিকেটের হোতা গ্রেফতার করে। উক্ত ১ নং আসামী থানাপাড়া এলাকায় নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সহ বিভিন্ন মাদক দ্রব্যের সিন্ডিকেট লিডার হিসাবে মাদক পাচার চক্রের নেতৃত্ব দেয় বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেশা জাতীয় ট্যাবলেট (ট্যাপেন্টা) সংগ্রহ করিয়া স্থানীয় মাদকসেবীদের নিকট বিক্রয় করিয়া আসিতেছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র্যাব-১৩ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামী কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা করেছে।