হোম
অপরাধ

বাংলাদেশে সমকামীদের জন্য অনলাইনে ফাঁদ তৈরি করা চক্রের সন্ধান করছে র‍্যাব

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০১৯ ৬:৩৯ পূর্বাহ্ণ

same-gender-sex-mknewsbd

ফাইল ছবি

সামাজিক অনুশাসনের ভয়ে বাংলাদেশে সমকামীরা নিজেদের লুকিয়ে রাখেন।
নাইমুর রহমানের (ছদ্মনাম) বাড়ি ঢাকা শহরের পাশেই। যেহেতু তিনি একজন সমকামী, সেজন্য নিরাপত্তার কথা বিবেচনা করে তার নাম এবং বসবাসের স্থান উল্লেখ করা হচ্ছে না। গত মে মাসের মাঝামাঝি তার ফেসবুক মেসেঞ্জারে একটি বার্তা আসে। সে বার্তার মাধ্যমে অন্য আরেক ব্যক্তি নিজকে সমকামী হিসেবে পরিচয় দিয়ে নাইমুর রহমানের সাথে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করে। নাইমুর রহমান নিজেও বেশ কিছুদিন যাবত অনলাইনের মাধ্যমে একটি সমকামী ছেলে বন্ধুর খোঁজ করছিল। তিনি জানান, তার মতো অনেকেই বিভিন্ন অনলাইন সাইটে সমকামী বন্ধুর খোঁজ করে।

মেসেঞ্জারে বন্ধুত্বের প্রস্তাব আসা মাত্র নাইমুর রহমান বেশ দ্রুততার সাথে সাড়া দেন। এক পর্যায়ে দুজনে দেখা করার জন্য একটি স্থান এবং সময় নির্ধারণ করেন। আমার মেয়েদের ভালো লাগে না। সেজন্য আমি সেই ছেলে বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। কোন যৌন সম্পর্ক করার জন্য যাইনি। শুধু বসে গল্প করতে চেয়েছিলাম,বলছিলেন নাইমুর রহমান।

ঢাকায় সন্ত্রাস-বিরোধী এক অভিযানে র‍্যাব

ঢাকায় সন্ত্রাস-বিরোধী এক অভিযানে র‍্যাব

প্রতারণার শিকার সমকামী যুবক ছাড়া পেয়ে র‍্যাবের কাছে অভিযোগ করেন।
নির্ধারিত দিনে দেখা করতে যাবার পর নাইমুর রহমানকে একটি বাড়িতে নিয়ে যান তার কথিত সেই ছেলে বন্ধু।এরপর তাকে সেখানে আটকে রেখে মোবাইল ফোন, টাকা পয়সা রেখে দেয়। এরপর নাইমুর রহমানকে দিয়ে তাঁর বাবার কাছে ফোন করিয়ে ৪০ হাজার টাকা দাবি করে অপহরণকারীরা।তাদের সাথে আপসরফা করে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে ১৫ হাজার টাকা পাঠানো হয় অপহরণকারীদের কাছে। সেখান থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‍্যাব-এর কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

কিন্তু ঘটনার বিস্তারিত নাইমুর রহমান তার বাবা-মা’র কাছে প্রকাশ করেননি। মি:রহমান বলেননি যে সমকামী বন্ধুর খোঁজে বের হয়ে তিনি এ বিপদে পড়েছিলেন। তিনি বিষয়টিকে শুধুই একটি অপহরণের ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

কিন্তু র‍্যাব-এর কাছে তিনি ঘটনার বিস্তারিত প্রকাশ করেছেন।
আমার বাবা-মা যদি জানতে পারে যে আমি সমকামী তাহলে তারা আমাকে মেরেই ফেলবে। এটা শুধু আমার রড় বোন জানে। যারা আমাকে জোর করে ধরে আটকে রেখেছিল তারাও সমকামী।বলছিলেন নাইমুর রহমান। ঠিক একই কায়দায় গত বুধবার ঢাকা থেকে ত্রিশোর্ধ্ব এক ব্যক্তিকে অপহরণ করার একটি অভিযোগ আসে নারায়ণগঞ্জ কর্মরত র‍্যাব ১১ তে।

ঢাকার কাছে এক ফেরি টার্মিনালে পাহারা দিচ্ছে র‍্যাব

ঢাকার কাছে এক ফেরি টার্মিনালে পাহারা দিচ্ছে র‍্যাব

র‍্যাবের কাছে অভিযোগ করলেও ভিকটিমরা সমাজের ভয়ে প্রকাশ্যে আসতে চায়না। সে অপহরণের সূত্র ধরে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে র‍্যাব। র‍্যাব বলছে নাইমুর রহমানকে আটকে রাখার সাথে এ চক্রটির সম্পৃক্ততা ছিল। র‍্যাব ১১’র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা নিজেরাও সমকামী। অনলাইনে সুদর্শন ছেলেদের ছবি ব্যবহার করার মাধ্যমে তারা সমকামীদের আকৃষ্ট করার চেষ্টা করছে,বলছিলেন র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন।

তিনি বলেন, এসব ছবি দেখে সাড়া দিচ্ছেন তাদের সংখ্যাও কম নয়। র‍্যাব-এর এ কর্মকর্তা বলছেন, সমকামীদের জন্য অনলাইনে ফাঁদ তৈরি করছে সে চক্রটি যেমন বড়, তেমনি এসব ফাঁদে যারা পা দিচ্ছেন তাদের সংখ্যাও বিস্তৃত। উভয় পক্ষই সমকামী বলে দাবি করেন এই র‍্যাব কর্মকর্তা। আমরা এ রকম বেশ কিছু ঘটনা পেয়েছি। ভিকটিমরা আমাদের কাছে অভিযোগ করলেও তারা সমাজে লজ্জার ভয়ে প্রকাশ্যে কোন মামলা করতে চায় না,বলছিলেন আলেপ উদ্দিন।

র‍্যাব বলছে বুধবার রাতে যে তিনজনকে আটক করা হয়েছে তাদের কাছে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। সেজন্য তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের শিক্ষক ফারজানা ইসলাম বাংলাদেশের সমাজে যেহেতু সমকামিতা গ্রহণযোগ্য নয়, বরং শাস্তিযোগ্য, সেজন্য সমকামীরা তাদের পার্টনার পায় না। ইন্টারনেটের বিস্তারের কারণে সমকামীদের সঙ্গী খুঁজে পাবার জন্য বিভিন্ন সাইট এবং সামাজিক যোগাযোগের মাধ্যম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে তিনি মনে করেন। যেহেতু তাদের জীবন অবদমিত এবং তারা নিজেদের প্রকাশ করতে পারেনা সেজন্য তারা যখন অনলাইনে কোন অফার পায় তখন বিষয়টি তাদের কাছে সোনার হরিণের মতো। তাদের কমন ইন্টারেস্ট থাকে,বলছিলেন ফারজানা ইসলাম। তিনি বলেন, শুধু সমকামীদের সম্পর্ক নয়, বর্তমানে যে কোন সম্পর্কের ক্ষেত্রে সাইবার স্পেস-এর একটি বড় ভূমিকা আছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 8 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক