হোম
অপরাধ

বালিয়াডাঙ্গীতে বয়স্ক ভাতার আত্মসাতের অভিযোগ যুবকের বিরুদ্ধে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে সাকিব হোসেন (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শুধুই তাই বয়স্ক ভাতাভোগী ও তাঁর স্ত্রী বিয়ষটি অবগত হওয়ার পর টাকা ফেরত চাইতে গেলে তাদের সাথে অশোভন আচরণ ও মারপিটের হুমকিও দিয়েছে ও যুবক।

এ ঘটনায় ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বয়স্ক ভাতার টাকা ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বয়স্ক ভাতা ভোগীর ছেলে ফইজুল ইসলাম। আগামীকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় অভিযোগের শুনানী নির্ধারণ করে উভয়পক্ষকে হাজির হতে নির্দেশনা দিয়েছেন। অভিযুক্ত যুবক সাকিব হোসেন উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাড়োল ইউনিয়নের মধুপুর ফটিয়াপাড়া গ্রামের জসির উদ্দীন দীর্ঘদিন ধরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে বয়স্ক ভাতার টাকা পেয়ে আসছিলেন। করোনা পরিস্থিতি ও ঘরে ঘরে ভাতার টাকা পরিশোধের লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২০২১ সালে ভাতা প্রদান কার্যক্রম চালু করলে নির্ধারিত ফরমে উপজেলা সমাজসেবা কার্যালয়ে বিকাশ একাউন্ট খুলে মোবাইল নম্বর জমা দেন। কিন্ত অভিযুক্ত সাকিব হোসেন কৌশলে ওই বিকাশ নম্বর পরিবর্তন করে নিজের মোবাইল নম্বরে বয়স্ক ভাতার টাকা করে নেন এবং প্রায় এক বছরের বেশি সময় ধরে সেই টাকা উত্তোলন করে আত্মসাত করে আসছিলেন।

অভিযোগকারী ফইজুল ইসলাম জানান, ছয়মাসের বেশি সময় ধরে বাবার মোবাইলে বয়স্ক ভাতার টাকা না আসায় আমরা স্থানীয় সমাজসেবা অফিসে যোগাযোগ করি। সেখানে দেখি যে মোবাইল নম্বরটি পরিবর্তন করেছে সাকিব। প্রতিবেশী হওয়ার সুবাদে তাকে এ বিষয়ে একাধিকবার বললেও প্রথমে স্বীকার করেনি। পরবর্তীতে স্বীকার করলে বাবা ও মা টাকা ফেরতের জন্য তাদের বাড়ীতে যায়। সেখানে তাদের সাথে অশোভন আচরণ, গালিগালাজ এবং মারপিটের হুমকি দেয়। আমি এ ঘটনার বিচার চেয়ে অভিযোগ দিয়েছি ইউএনও’র কাছে। আশা করছি ন্যায় বিচার পাবো।

অভিযুক্ত সাকিব হোসেন তার ব্যক্তিগত বিকাশ নম্বরে বয়স্ক ভাতার টাকা পেয়ে উত্তোলন করার কথা স্বীকার করলেও ভাতাভোগী জসির উদ্দীন ও তার স্ত্রীর সাথে দুর্ব্যবহারের কথাটি অস্বীকার করেন। শুনানীর বিষয়ে জানতে চাইলে আর কথা বলতে রাজি হননি তিনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার বলেন, নম্বর পরিবর্তনের বিষয়টি অবগত হওয়ার পর ভাতাভোগীর আবেদনের প্রেক্ষিতে পুনরায় তার নম্বর দেওয়া হয়েছে। এখন থেকে ভাতাভোগীর বিকাশ নম্বরে ভাতার টাকা যাবে। অভিযুক্ত ওই যুবককে অফিসে ডাকা হয়েছিল। কিন্ত আসেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন জানান, অভিযোগের বিষয়টি আগামীকাল সোমবার শুনানী হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 4 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 11 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 17 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক