হোম
অপরাধ

নরসিংদী’র মাধবদীতে অস্ত্র ও গুলিসহ ৮ ডাকাত গ্রেফতার।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এস আলম, নরসিংদী থেকেঃ নরসিংদীর মাধবদী থানার কোতয়ালীরচর বিলপাড় এলাকায় জনৈক আনিছের পরিত্যাক্ত এম.বি.সি. ব্রিক ফিল্ডের ভিতরে ডাকাতির প্রস্তুতিকালে মাধবদী থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত আট ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল, অবিস্ফূরিত ৩টি ককটেল, বোমা তৈরীর প্রচুর পরিমাণ সরঞ্জামাদি, ৪টি দা, একটি লোহার রড, একটি হাতুড়ি, একটি পিকআপ, একটি সিএনজি ও ৩০০ পিছ ইয়াবা।

বৃহস্পতিবার বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয় চত্বরে এক প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ সাহেব আলী পাঠান এ তথ্য জানান। ধৃত ডাকাতরা হলো-মাধবদী থানা এলাকার ছোট বালাপুর গ্রামের রমিজ উদ্দিনের পুত্র মোঃ ইয়াকুব আলী (৪০), ভলবর্দী গ্রামের মনছুর আলীর পুত্র মো: মতিন মিয়া (৩২) ও শ্যামরাকান্দী গ্রামের আলা উদ্দিনের পুত্র মো: হাসান আলী (২২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার পরাবর্দী গ্রামের মফিজ উদ্দিনের পুত্র আইনুল হক (২৪), বালিয়াপাড়া গ্রামের মৃত জলিল মিয়ার পুত্র ইয়াকুব (১৯), নয়নাবাদ গ্রামের রশিদ ভূইয়া পুত্র মো: রনি ভূইয়া (২৬), একই গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র মো: শরীফুল ইসলাম (২৬) ও বালিয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের পুত্র মো: আল আমিন (২৩)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মো: সাহেব আলী পাঠান বলেন, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত ইয়াকুব এর বিরুদ্ধে ১৩টি পরোয়ানা মূলতবিসহ বিভিন্ন থানায় ১৩টি ডাকাতি মামলা রয়েছে এবং অন্যান্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার ইনচার্জ মো: সৈয়দুজ্জামান ও তার দল জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতদের ধরতে গেলে প্রথমে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যাবার চেষ্টা করে।.
এসময় ডাকাত ইয়াকুব পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে।

কিন্তু এগুলো উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ওসি সৈয়দুজ্জামানের সাথে ছিলেন এসআই মো: নঈমুল ইসলাম মোস্তাক, এএসআই হারেছ মিয়া, এএসআই রুবেল মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্য। তিনি আরো বলেন, উল্লেখিত এলাকাসমূহে ধৃত ডাকাতদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ প্রায় ছিল। এ ডাকাত দলকে গ্রেফতারের ফলে এলাকার মানুষ এখন শান্তিতে বসবাস করতে পারবে। নরসিংদী জেলায় অপরাধ নিরসনে পুলিশ সদা তৎপর রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 5 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 6 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 12 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 19 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক