হোম
অপরাধ

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ঔষুধ ও সার্জিকাল সামগ্রী ক্রয়ের জন্য টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দেওয়ার পর আবারো টেন্ডার আহবান করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টেন্ডার জমা দেওয়ার শেষদিন নিধার্রন করা হয়েছে ।

এবার যেন কেউ নাশকতা করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের দরিদ্র রোগীদের মাঝে বিনামূল্যে ঔষুধ সরবরাহ ও অপারেশন সহ অন্যান্য প্রয়োজনে সার্জিক্যাল সামগ্রী গজ ব্যান্ডেজ,লিলেন সামগ্রী ক্যামিকেল ও আসবাবপত্র ইত্যাদি ৬টি গ্রুপে মালামাল সরবরাহের জন্য প্রথম দফা দরপত্র আহবান করা হয় গত বছরের ডিসেম্বর মাসে । এ জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৫ কোটি টাকা। সেবার দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত ।ঐ দিন হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ের দোতালার বারান্দায় দুটি টেন্ডার বাক্স রাখা হয়।

বেলা ১২ টার কিছু পূর্বে ১০-১২ জন যুবক অকস্মাৎ টেন্ডার বাক্সে পোড়া মবিল ঢেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ লাবু নামে একজনকে আটক করতে সক্ষম হয় । এর ফলে বাক্সে ফেলানো ৬৭টি দরপত্র প্যাকেট নষ্ট হয়ে যাওয়ায় টেন্ডর বাতিল করা হয় । পরবর্তীতে পুনরায় দরপত্র আহবান করা হয়।বুধবার দুপর পর্যন্ত এবার ১২৩টি দরপত্র বিক্রি হয়েছে এবং দরপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত।

হাসপাতাল সূত্র জানায়,এবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি এবং হাসপাতাল প্রশাসনিক কার্যালয়ের সামনে একটি বাক্স বসানো হবে । হাসপাতালের ডা.সাজ্জাদ হায়দার শাহিনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট টেন্ডার কমিটি গঠন করা হয়েছে।সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান যাতে স্বাচ্ছন্দে দরপত্র জমা দিতে পারে সেজন্য টেন্ডার কমিটি তৎপর রয়েছে।
এবার যাতে কেউ পোড়া মবিল জাতীয় দ্রব্য ফেলে সিডিউল নষ্ট করতে না পারে সেজন্য টেন্ডার কমিটির পক্ষ থেকে প্রশাসনিক সাহায্য চাওয়া হয়েছে। টেন্ডার বাক্স ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ পাহারার ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা.নুর নেওয়াজ।

নির্ভরযোগ্য একটি সূত্র জানায়,ঠাকুরগাঁও সদর হাসপাতালের ঔষুধ সহ সার্জিক্যাল সামগ্রী বেশিদামে সরবরাহের জন্য একটি মহল দরপত্র গ্রহিতাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালায়।কিন্তু ২-১টি প্রতিষ্ঠান ঠাকুরগাঁও জেলার দরিদ্র মানুষের কথা ভেবে সমঝোতায় রাজি না হলে দরপত্র বাতিলের জন্য পোড়া মবিল ঢেলে দেওয়ার পরিকল্পনা হাতে নেয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 35 minutes আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক