হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে ছাত্রলীগের নেতা স্বরুপ কুমার সেন হুমকি বাড়াবারি করলে লাশও খুঁজে পাওয়া যাবে না।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়নে ছাত্রলীগের হামলার শিকার জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি সহ তিন সাংবাদিককে এবার হাসপাতালে এসে মামলা না করার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতা। হুমকিদাতা স্বরুপ কুমার সেন তন্ময় রুহিয়া থানা শাখা ছাত্রলীগের সদস্য সচিব পদে রয়েছেন। সাংবাদিকদের উপর হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়। ফেসবুকে সাংবাদিকদের নামে মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়ানোর স্ট্যাটাসও দেখা যায় তার আইডিতে।

রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ৫০৩ নম্বর কক্ষে প্রবেশ করে লোকসম্মুকে হুমকি দেন এ ছাত্রলীগ নেতা। মুখে মাস্ক ও টুপি সহ জ্যাকেট পরে সাংবাদিকদের চিকিৎসাধীন সার্জারি ওয়ার্ডের ৫০৩ নম্বর কক্ষে প্রবেশ করেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা স্বরুপ কুমার সেন তন্ময়। তিনি সবার সামনে বলেন, মামলা করলে পরিণতি ভালো হবে না। বেশি বাড়াবাড়ি করলে এরপর তিনজনের লাশও কোথাও খুঁজে পাওয়া যাবে না।

পরে ঐ ওয়ার্ডে থাকা অন্যান্য রোগীর স্বজনরা ঐ ছাত্রলীগ নেতার আচরণে ক্ষোভ প্রকাশ করলে উপস্থিত সবার তোপের মুখে পড়ে পালিয়ে যান তিনি। এ সময় তাকে আটকানোর চেষ্টা করা হলে তার জ্যাকেটের টুপি হাসপাতালে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এলে পুলিশকে ঐ টুপি দেওয়া হয়। সাংবাদিক তানুর চাচাতো ভাই মাসুম রেজা বলেন, এ কোন দেশে বাস করছি আমরা! যারা সাংবাদিকদের ওপর হামলা করলো তারা এখনো বুক উঁচিয়ে ঘুরছে এবং হাসপাতালে এসে হুমকিও দিয়ে যাচ্ছে। এ সাহস কোথা থেকে আসে ছাত্রলীগের উশৃঙ্খলনেতাকর্মীদের?

উপস্থিত সাংবাদিক তানভীর হাসান তানুর মা রানী আক্তার বলেন, আমার সাংবাদিক ছেলেরা তো খারাপ কিছু করেনি। তারা দেশের জন্য দেশের মানুষের জন্য সংবাদ সংগ্রহে গিয়েছিল, এখন সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ওরা কি এ দেশে বিচারও চাইতে পারবে না। এ কেমন দুঃসাহস! আমি হুমকিদাতা ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার দাবি করছি। ঐ ওয়ার্ডের অন্য এক রোগীর স্বজন কুশাল খন্দকার বলেন, হামলার পর আবার মামলা না করতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সাংবাদিকদের। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা হলে এ দেশে সাংবাদিকতা পেশাটি বিলুপ্ত পেশা হতে বেশিদিন সময় লাগবে না। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন হামলার শিকার হওয়া তিন সাংবাদিক তানভীর হাসান তানু, মঈনুদ্দীন তালুকদার হিমেল ও সোহেল রানা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, খবর পেয়ে চিকিৎসাধীন সাংবাদিকদের নিরাপত্তার জন্য হাসপাতালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। হুমকিদাতা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এদিকে ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিককে হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ঘটনার দিন শনিবার শহর চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করে সাংবাদিক মহল ও সাধারণ মানুষ। এছাড়াও এ ঘটনায় ঠাকুরগাঁও সদর মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান, হামলার শিকার আহত সাংবাদিকরা। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভিরুল ইসলাম বলেন, সাংবাদিক তানু বাদী হয়ে মামলা করেছেন এই মামলার ভিত্তিতে আসামি ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মৃত্যুর আগে শেষবারও কেউ ডাকেনি-মা তুমি কেমন আছো?
ঢাকা 8 minutes আগে

ঠাকুরগাঁওয়ের ‎হরিপুরে অগ্নিকাণ্ডে ২ লক্ষাধিক ক্ষয়ক্ষতি
দুর্ঘটনা 15 minutes আগে

সেতু নির্মাণের সময় ক্ষেপন জনদুর্ভোগ,শুকনো নদীতে নৌকার রাজত্ব।
জনদুর্ভোগ 29 minutes আগে

নাগরিক ভাবনা: ফিরে পাওয়া জীবন-ফিরে পাওয়া মানুষগুলো।
ঢাকা 30 minutes আগে

বিরামপুর পৌর শহরে রাস্তার রেজিংয়ের ইট খুলে পড়ায় গর্তের কারণে
জনদুর্ভোগ 1 hour আগে

ঠাকুরগাঁও রুহিয়া থানার সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি
অপরাধ 20 hours আগে

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে
রংপুর 2 days আগে

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ করায় যুবক কারাগারে।
অপরাধ 2 days আগে

ফিফা বিশ্বকাপ ২০২৬ সময়সূচি
খেলাধুলা 2 days আগে

বোচাগঞ্জে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন।
জাতীয় 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক