হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে নির্বাচনী ফলাফল দুই ধরনের রেজাল্ট শীট,অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২১ ৭:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে নৌকা প্রতীকে ১ ভোট‌ বাড়িয়ে দিয়ে ফলাফল সমান করার অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রের দেয়া ফলাফল অনুযায়ী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ১ ভোট কম পায় নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী। পরে তৈয়ব খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ফলাফল বিবরণী ঘষামাজা করে ১ ভোট বাড়িয়ে ফলাফল সমান ঘোষণা করার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন।

এ ঘটনায় তিনি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে ফলাফল ঘোষণার জন্য রিটার্নিং অফিসার, প্রধান নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মাটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে সুষ্ঠ ভাবে ভোট গ্রহন সম্পন হয়। ভোট গণনার পর ৯টি কেন্দ্রের দেয়া ফলাফল অনুযায়ী তিনি মটরসাইকেল প্রতীক নিয়ে ৫ হাজার ১শ ৬৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ তাইজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পান ৫ হাজার ১শ ৬৫ ভোট।

কিন্তু পরবর্তীতে রাতে উপজেলায় নির্বাচনী কন্ট্রোল রুম থেকে নির্বাচন অফিসার দুই প্রার্থীই ৫ হাজার ১শ ৬৬ ভোট পেরেছেন বলে ঘোষণা করেন। স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করেন, বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়ব খান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দেয়া রেজাল্ট শীটে তিনি মটর সাইকেল প্রতীকে ৩শ ১০ ভোট পান। আর নৌকা প্রতীক পায় ১শ ৭৫ ভোট । ফলাফল ঘোষণার পর তিনি রিটার্নিং কর্মকর্তার নিকট ওই কেন্দ্রের রেজাল্ট শীট নিয়ে দেখতে পান সেখানে ঘষামাজা করে ১ ভোট বাড়িয়ে নৌকা প্রতীকে ১শ ৭৬ ভোট করা হয়েছে। বিষয়টি নিয়ে তৎক্ষনাত প্রতিবাদ করলে নির্বাচনে সংশ্লিষ্টরা নানা রকম বর্ণনা দেন। এ অবস্থায় ভোট কেন্দ্রে দেয়া রেজাল্ট শীট অনুযায়ী ফলাফল ঘোষণার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেনের নিকট মিডিয়া জানতে চাইলে তিনি বলেন, বিদ্যানন্দ ইউনিয়নের নির্বাচনী ফলাফল ঘোষণার সময় আমি সেখানে ছিলাম না। জরুরী কাজে আমার অফিস গিয়েছিলাম। বিদ্যানন্দ ইউনিয়নে নিযুক্ত রিটার্নিং কর্মকর্তা ও রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের কাছে দুই ধরনের রেজাল্ট শীট ও ঘষামাজার বিষয়টি জানতে চাইলে তিনি মিডিয়াকে বলেন, আমার কাছে এক ধরনের রেজাল্ট শীট রয়েছে।

ঘষামাজার বিষয়ে তিনি বলেন এটা প্রিজাইডিং কর্মকর্তার ব্যাপার। এ ব্যাপারে বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়ব খান সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও রাজারহাট মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃ রাশেদুল ইসলাম জানান, ভোট গণনার সময় সেখানে দায়িত্বরতরা জানান যে নৌকা প্রতীকে সীলমারা আরো একটি ব্যালট পেপার পাওয়া গেছে। সে অনুযায়ী নৌকা প্রতীকের ভোট ১শ ৭৫ থেকে ১শ ৭৬ করা হয়েছে। আলাদা আলাদা দুটি রেজাল্ট শীটের বিষয় জানতে চাইলে তিনি বলেন এমনটা হওয়ার কথা নয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 8 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 15 hours আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 21 hours আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক