admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টার সাভার থেকেঃআশুলিয়া দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া ও আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে আশুলিয়ার জাগড়া এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত ২০ বছর বয়সী এক যুবক, নারী ও শিশু হাসপাতাল থেকে ৩৬ বছর বয়সী অজ্ঞাত নারী ও কাঠগড়া এলাকা থেকে ২০ বছর বয়সী আরও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে লাশগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সাহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তিনজনই আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে তিন জনের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি । এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে।