admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা সাভার থেকেঃ সাভার মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯১৪ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৮/১২/২০২১ তারিখ ২১.৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে গাবতলী-সাভারগামী মহসড়কের লোকাল লেনের উপর অভিযান পরিচালনা করে ৪৯১৪ পিস ইয়াবা, মাদক বিক্রিত নগদ ১৫,৩৮০/-টাকা এবং ০২ টি মোবাইল সহ
নিম্নোক্ত ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
(ক) মোঃ দেলোয়ার হোসেন (২৮), জেলা-কক্সবাজার।
(খ) মোঃ ওমর আলী (৬৫), জেলা-রাজবাড়ী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাইসহ আশেপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতার নিকট সরবরাহ করে আসছিল।