হোম
অপরাধ

কুড়িগ্রামের রাজারহাটে সাবেক উপজলা চেয়ারম্যান সহ ১৫জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ শুক্রবার সন্ধ্যায় রাজারহাট সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভা চলাকালীন সময়ে কুড়িগ্রাম জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলীর উপস্থিতিতে জেলা আ.লীগের সহ সভাপতি আকবর আলী সরকার কে লাঞ্চিত করা হয়। এঘটনায় রাজারহাট উপজেলার তৃণমূল আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী বাচাই ও কেন্দ্রীয় আ.লীগের কার্যালয়ে তালিকা প্রেরণের জন্য উপজেলা আ.লীগ কর্তৃক এই বর্ধিত সভার আহবান করা হয়। কুড়িগ্রাম জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী সহ অন্যান্য নেতাদের সাথে জেলা আ.লীগের সহ সভাপতি আকবর আলী সরকার সভাস্থলে আসেন।

তিনি তার বক্তব্যে জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী কে জিজ্ঞাসা করেন গত ১২ই অক্টোবর কুড়িগ্রাম জেলা সার্কিট হাউজে জেলা আ.লীগের বর্ধিত সভায় রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন সফিক রাজারহাট উপজেলা আ.লীগের বিতর্কিত কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেন সভাপতি(আপনাকে) এবং সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু কে। অথচ আপনি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার নির্দেশ অমান্য করে জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে বিতর্কিত উপজেলা আ.লীগের বিশেষ বর্ধিত সভায় যোগদিয়ে ইউপি নির্বাচনের প্রার্থী বাচাইয়ে আলোচনা করছেন যা দলীয় শৃঙ্খলা বিরোধী। এই কথা বলার সঙ্গে সঙ্গে উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃআখতারুজ্জামান এর নির্দেশে তার পালিত সন্ত্রাসী বাহিনী আকবর আলী সরকারের উপর ঝাপিয়ে পড়ে তাকে শারিরীক ভাবে লাঞ্চিত করেন।

উপস্থিত নেতাকর্মী এগিয়ে এলেও তাদেরও শারিরীক ভাবে লাঞ্চিত করেন। সন্ত্রাসী বাহিনীর আঘাতে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা আ.লীগের সদস্য আলহাজ্ব আব্দুস সালাম চাষী ও সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আহত হন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। পরে আবুল কালাম আজাদ রাজারহাট থানায় উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃআখতারুজ্জামান কে প্রধান আসামি করে ১৫জনের নামে অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা আ.লীগের সহ সভাপতি আকবর আলী সরকার বলেন, বিশেষ বর্ধিত সভায় আমাকে আমন্ত্রণ জানিয়ে জেলা আ.লীগের সভাপতির উপস্থিতিতে সুপরিকল্পিতভাবে আমাকে লাঞ্চিত করা হলো। সত্য বলা কি আমার অপরাধ ছিলো। এই ঘটনার শাস্তি দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগের সভানেত্রী শেখ হাসিনা আপার কাছে।

অভিযোগের বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে কুড়িগ্রাম জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু বলেন,গতকালের ঘটনাটি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। কেন্দ্রীয় নেতার নির্দেশ অমান্য করে জেলা আ.লীগের সভাপতি রাজারহাটে সভা করতে গিয়েছেন। যাদের নিয়ে সভা করেছেন তাদের অনেকেই স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য আর যাদের লাঞ্চিত করা হয়েছে তারাই প্রকৃত আওয়ামীলীগার।

বিষয় টি আমি রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক ভাই ও যুগ্ন সাধারণ সম্পাদক ড.হাসান মাহমুদ ভাইকে ফোনে জানিয়েছি তারা রাজারহাট উপজেলা আ.লীগের বিতর্কিত কমিটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। এর আগেই ১২ই অক্টোবর কুড়িগ্রাম সার্কিট হাউজে জেলা আ.লীগের বর্ধিত সভায় রাজারহাটের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে সাত কর্ম দিবসের মধ্যে আহবায়ক কমিটি গঠনের নির্দেশ দেন সাখাওয়াত হোসেন সফিক ভাই কিন্তু সভাপতি তা না মেনেই রাজারহাটে মিটিংয়ে যান। মিটিংয়ে তার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সভাপতি আমাকে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য বলেছে আমি তাকে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অমান্য করে মিটিংয়ে যেতে অস্বীকৃতি জানাই।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 6 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 6 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 7 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 9 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 11 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক