admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরো দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। জানাজায় কানাইঘাটের ডোনা সীমান্তে মঙ্গলবার, ২ নভেম্বর, দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) এবং আরিফ মিয়া (২২)। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, মো. তাজুল ইসলাম আজ বুধবার, ৩ নভেম্বর, বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাজুল ইসলাম বলেন, দুটি মরদেহ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে পড়ে আছে। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে মরদেহ উদ্ধার করতে। তারা সেখানে পৌঁছালে বিস্তারিত জানাতে পারব। এলাকাবাসীর ধারণার বরাত দিয়ে বলা হচ্ছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তে প্রবেশ করেন ওই দুই বাংলাদেশি। ফেরার সময় তাদের দাঁড়াতে বলে বিএসএফ সদস্যরা। এ সময় তারা দৌড় দেন। পরে বিএসএফ গুলি চালালে তারা মারা যান।