admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২১ ৯:৩৯ পূর্বাহ্ণ
নিউজ ডেক্সঃ ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের সরকার প্রদত্ত হত দরিদ্র গরীব অসহায় দিন দিনমজুর দের নিকট থেকে প্রতিটি রেশন কার্ডের বিপরীতে ১০০ টাকা করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
৬ নং ভাতুরিয়া ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের স্থানী বাসিন্দা নারী পুরুষ অধিকাংশ সুবিধা ভোগীরা ২৬-১০-২০২১ ইং তারিখে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেন। মোঃ নজরুল ইসলাম সাং ভাতুরিয়া উপজেলা হরিপুর, ঠাকুরগাঁও এর ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন এর সরকার প্রদত্ত খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার। তিনি সরকার কর্তৃক নিধারিত মূল্যের চেয়ে ১০০ টাকা করে অর্থ বেশী আদায় করে,যা আইনি পরিপন্থী।
উল্লেখিত ডিলারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা, হরিপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তাকে সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই অভিযোগ পাওয়া গেছে। সঠিকভাবে তদন্ত করে এবং অন্যান্য খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার গুলোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যও সুধীমহলের দাবীতে সোচ্চার ।