admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০১৯ ১২:২৫ অপরাহ্ণ
রাজশাহীতে বিদেশি রিভলবার, পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার নাদের হাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হরিয়ান পূর্বপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে আজাহার উদ্দিন (২৭) ও ছোট বনগ্রাম এলাকার রুস্তম আলীর ছেলে মমিন (৩৩)।মহানগর ডিবি পুলিশের সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।আটকদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাসের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।এদিকে, মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহম্মদ আল মামুন এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||