admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২১ ১২:১১ পূর্বাহ্ণ
চাঁদপুর প্রতিনিধিঃ জাতীয় ইলিশ রক্ষার্থে চাঁদপুর পদ্মা মেঘনা ৪ অক্টোবর থেকে ২২ দিন নদীতে জাল ফেলে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।নির্দেশ অপেক্ষা করেও জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ শিকারে নামছে জেলেরা নদীতে। প্রশাসনের কঠোর অবস্থানে রয়েছেন। চাঁদপুর নৌ পুলিশ সুপারের নির্দেশে ২৪ ঘন্টা রয়েছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় ২০ শে অক্টোবর সকাল থেকে পদ্মা মেঘনায় নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান নেতৃত্বে নৌ থানা কামরুজ্জমান নৌ_ পুলিশ অভিযান করেন নৌ-পুলিশ কারেন্ট জালও ইলিশ সহ ৯ জেলে আটক আটক করা হয়েছে। আটক কৃতরা হলেন মোঃ শহিদ মোল্লা (৫০),সাং রাজরাজেশ্বের ইউনিয়নের চরাচর এলাকা , মোঃ আমির হোসেন (৪৮), মোঃ নিটন বকাউল ( ৩৫) মোঃ সুমন বেপারী (২৫), মোঃ শাহীন হোসেন (১৯) মোঃ মিলন (৩২) মোঃ দেলোয়ার হোসেন (৩৫), ইলিল মাছ বহন করার অপরাধে মোঃমনির হোসেন (৩৮), মোঃ সমন( ৪০) তারা দুজন একেই এলাকার।
এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা ও প্রচুর জাল আটক কারা হয়। অবৈধ কারেন্ট জালের মূল্য প্রায় ৪ কোটি ২২ লক্ষ টাকা সুতার জালের মূল্য ৩ লক্ষ ৩৫ জাহার টাকা, ১শ, ৫০ কেজি জাটকা ইলিশ যার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। তবে মঋ গুলি অসহায় এতিমদের মাঝে বিতরন করা হয়। তবে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।