হোম
অপরাধ

ঠাকুরের পায়ে পবিত্র কোরআন রাখার সাথে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১ ৭:২৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরের পায়ে পবিত্র কোরআন রাখার সাথে জড়িত এক ব্যক্তিকে শনাক্ত। বাংলাদেশে পুলিশ বলছে কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার সাথে জড়িত এক ব্যক্তিকে তারা শনাক্ত করেছেন। পুলিশের কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এজন্য অভিযান চলছে বলে তারা জানিয়েছেন। বাংলাদেশে গত এক সপ্তাহ ধরে হিন্দু সম্প্রদায়ের মন্দির-পূজামণ্ডপ-বাড়িঘরে হামলা ও সহিংসতার সার্বিক ঘটনা নিয়ে দেয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে – এসব ঘটনায় মোট সাত জন মারা গেছে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ দু’জনেই সংবাদ মাধ্যমকে বলেছেন, কোরআন রাখার বিষয়ে তারা একজনকে শনাক্ত করেছেন তারা এবং তাকে ধরার জন্য অভিযান চলছে। তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দু’জনের কেউই শনাক্ত হওয়া ব্যক্তির নাম পরিচয় বলতে রাজী হননি, যদিও বাংলাদেশের গণমাধ্যমে পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে এক ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে।

এমনকি সিসিটিভি ফুটেজের দৃশ্যও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন – যেখানে দেখা যাচ্ছে গভীর রাতে এক ব্যক্তি হাতে কিছু একটা নিয়ে মন্দিরে প্রবেশ করছেন এবং ফেরার সময় তিনি হনুমানের গদা নিয়ে ফিরে আসছেন।
গত ১৩ই অক্টোবর দুর্গাপূজার মহা অষ্টমীর দিন বুধবার ভোরে কুমিল্লা শহরের নানুয়াদীঘির একটি পূজামণ্ডপে কোরআন পাওয়া যায়। পরে একদল লোক কোরআন শরীফ অবমাননার অভিযোগ তুলে ওই পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুর চালায়।

এই ঘটনার জের ধরে সেদিনই চাঁদপুরের হাজীগঞ্জে কিছু মন্দিরে হামলা চালানো হয়। সহিংসতার সময় পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত হয়। আহত হয় আরো বেশ কয়েকজন। পুলিশ ১৩ই অক্টোবর কুমিল্লায় যা ঘটেছে সেটি থেকে শুরু করে এ পর্যন্ত যা যা হয়েছে এবং সে প্রেক্ষাপটে তারা যে ব্যবস্থা নিয়েছে সেসব তুলে ধরে আজ বুধবার একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
সেখানে তারা বলেছে কুমিল্লা, চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর বেগমগঞ্জ, রংপুরের পীরগঞ্জ ছাড়াও কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও গাজীপুরসহ কয়েকটি জায়গায় হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় সারা দেশে সাত জন মারা গেছে যার মধ্যে দুজন হিন্দু সম্প্রদায়ের ও বাকীরা মুসলিম। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছে অর্ধশতাধিক পুলিশ সদস্য। এই বিজ্ঞপ্তিতে কুমিল্লার ঘটনার বর্ণনা দিয়ে বলা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও প্রচেষ্টা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে ১৯শে অক্টোবর পর্যন্ত মোট ৭২টি মামলা হয়েছে সারাদেশে এবং এসব ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪৫০ জনকে আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিটগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানি রোধে সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে তারা গুজব, উস্কানি বা বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত বা উত্তেজিত না হয়ে পুলিশকে সহায়তার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 7 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 8 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 8 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 10 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 10 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 13 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক