হোম
অপরাধ

বাংলাদেশে পাউরুটিতে মেশানো হচ্ছে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর রাসায়নিক!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে পাউরুটিতে মেশানো হচ্ছে রোগ সৃষ্টিকারী ক্ষতিকর রাসায়নিক! বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, দেশটিতে স্থানীয়ভাবে উৎপাদিত রুটি, পাউরুটি ও বেকারি খাদ্যে ক্ষতিকর পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডিন ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য প্রচণ্ড ক্ষতিকর হয়ে উঠতে পারে।

সংস্থাটি এ সতর্কতা দিয়ে মঙ্গলবার দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশ দিয়েছে ক্ষতিকর এসব দ্রব্য ব্যবহার বন্ধ করতে।
সংস্থাটি জানিয়েছে, খাদ্যে এসব বিষাক্ত রাসায়নিকের ব্যবহার থাইরয়েড গ্রন্থির রোগ, ক্যান্সার, জিনগত রোগ ও মিউটেশন, ডায়রিয়া, বমিভাব ও পেটের পীড়া তৈরি করতে পারে।

এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। পাউরুটি ফোলাতে, কৃত্রিম রং ও বিভিন্ন আকৃতি দিতে ট্রান্সফ্যাট ও মিষ্টিজাতীয় রাসায়নিক সোডিয়াম সাইক্রোমেট নামের উপাদান ব্যবহার করা হয়। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে পটাশিয়াম ব্রোমেট ও পটাশিয়াম আয়োডিনও ব্যবহার করা হচ্ছে। বেকারি শিল্পের লোকজনের কাছে এটি ব্রেড এনহ্যান্সার’ নামে পরিচিত। এগুলো ব্যবহারের বিকল্প থাকলেও তাতে খরচ বেড়ে যায় বলে বেকারিতে অনেকে এই রাসায়নিকটি ব্যবহার করেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক আবদুর রহমান বলেছেন, দেশের সব জায়গা থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। এরপর ব্যবহার বন্ধ না হলে আমরা অভিযান শুরু করবো। সম্প্রতি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকের উদ্যোগে একটি গবেষণায় দেখা গেছে যে, পাউরুটিতে অনুমোদিত মাত্রার অনেক বেশি পরিমাণে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার করা হচ্ছে।

চারটি জেলা থেকে ২১টি পাউরুটির নমুনা পরীক্ষা করেছেন গবেষকরা। সেখানে দেখা গেছে, বাংলাদেশে স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) কেজিপ্রতি পাউরুটিতে পাঁচ মিলিগ্রাম মাত্রায় পটাশিয়াম ব্রোমেট ব্যবহারের অনুমতি দিলেও, ৬৭ শতাংশ পাউরুটির নমুনায় তার চেয়ে বেশি পাওয়া গেছে। পাউরুটি ফোলাতে ও নানারকম আকৃতি দিতে এই উপাদানটি ব্যবহার করা হয়। ২০১৭ সালে ভারতের রুটি, পাউরুটিতে এই ক্ষতিকর উপাদান পাওয়ার পর এসব রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে ভারতের খাদ্য কর্তৃপক্ষ।

এতদিন কেন ব্যবস্থা নেয়া হয়নি?
বাংলাদেশে এতদিন ধরে রুটি ও পাউরুটিতে এসব রাসায়নিক ব্যবহার করা হলেও কোন পদক্ষেপ নেয়া হয়নি কেন জানতে চাইলে পরিচালক আবদুর রহমান বলছেন, আমরা পর্যায়ক্রমে সব ভেজাল খাদ্যের বিরুদ্ধেই পদক্ষেপ নিচ্ছি। আমাদের সংস্থাটিতো নতুন। এক একটি বিষয় ধরা পড়ছে আর আমরা এক এক করে ব্যবস্থা নিচ্ছি। একজন বেকারি মালিক জানিয়েছেন, একসময় পাউরুটি ফোলাতে বাংলাদেশ ও ভারতে খাবার সোডা ব্যবহার করা হতো। কিন্তু নব্বুইয়ের দশক থেকে আটার খামিরকে দীর্ঘ সময় রেখে দেয়ার জন্য পটাশিয়াম ব্রোমেট ব্যবহার শুরু হয়। এটি দাম কম বলে বেকারি মালিকদের খরচও কম পড়ে।

তিনি দাবি করেন, অনেকদিন ধরেই পাউরুটিতে এটা ব্যবহার হয়ে আসছে। তবে এর ক্ষতিকর দিক সম্পর্কে কেউ কেউ জানেন, কেউ জানেন না। তবে বাংলাদেশের রুটি, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন বলছেন, বেকারিতে রুটি, পাউরুটি বানাতে অনেকগুলো উপাদান ব্যবহার করা হয়। এরমধ্যে কোনটা পটাশিয়াম ব্রোমেট, তাই তো আমরা জানি না।

যদি এটা ক্ষতিকর হয়, তাহলে আমি কেন ব্যবহার করব? তারা আমাদের বলুক, এই এই জিনিস বাদ দিতে হবে, আমরা সেগুলো বাদ দিয়ে দেবো। তবে তিনি স্বীকার করেন, কিছু কিছু ক্ষেত্রে ব্রেড ইমপ্রুভার, এনজাইম নামের কিছু উপাদান গত কয়েক বছর ধরে ব্যবহার করা হয়। তিনি জানান, এই বিজ্ঞপ্তির বিষয়ে তারা খুব তাড়াতাড়ি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 11 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 12 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 14 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক