হোম
নির্বাচিত কলাম

ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ভাঙায় অংশ নেয়া বলবির সিং’ এর ইসলাম গ্রহণের নেপথ্যে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২১ ৯:০২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাবরি মসজিদ ভাঙায় অংশ নেয়া বলবির সিং’ এর ইসলাম গ্রহণের নেপথ্যে। ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙায় অংশ নেয়া উগ্র হিন্দুত্ববাদী যুবকদের মধ্যে অন্যতম ছিলেন বলবির সিং। পরবর্তীতে অনুশোচনা ও অপরাধবোধের কারণে বিবেকের তাড়নায় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম ধারণ করেন মুহাম্মদ আমির। দেশটির হায়দারাবাদের তেলাঙ্গানার ভাড়া বাসায় সন্দেহজনক মৃত্যু হয়েছে এই নওমুসলিমের, ঘটনাটির তদন্তে নেমেছে রাজ্য পুলিশ।

babri mosque 1

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার ওই মসজিদের মিনারে উঠে শাবল চালানো বলবির সিং ছিলেন শিবসেনার সক্রিয় কর্মী। ওই ঘটনার পর নিজের সবকিছু খুইয়েছিলেন তিনি। এমন ঘৃণ্য ঘটনার পর তাকে তার বাবা বাড়ি থেকে বের করে দেন। স্ত্রীও তার কাছে থাকেননি। তার বাবার মৃত্যুর পর বাড়ি ফিরে শুনেন, ‘বাবা নাকি বলে গেছেন- বলবির যেন নিজের মুখ বাড়ির কাউকে না দেখান। এমনকি, বলবির যেন তার বাবার মুখাগ্নিও না করেন।

এরপর পরিবারের সঙ্গ ছেড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মহান আল্লাহ ও নবী রাসুলের প্রেমে পড়েন। বলবির সব সময় আল্লাহর নাম জপতেন, আদায় করতেন পাঁচ ওয়াক্ত নামাজ। জানা যায়, বলবিরের পরিবার কোনো দিনই উগ্র হিন্দু ছিলো না। বলবির নিজে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি মা, বাবা, ভাই, বোনদের সাথে থাকতেন পানিপথের কাছের একটা গ্রামে। বলবিরের বয়স ১০ হলে তার বাবা ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য পানিপথে বসবাস শুরু করেন।

১৯৯৩ সাল থেকে গত ২৭ বছরে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া ৯১টি মসজিদ নির্মাণ ও সংস্কার করেছেন তিনি। তার তত্ত্বাবধানে নির্মাণকাজ চলে আরো ৫৯টি মসজিদের। ১৯৯৭ সালে হারিয়ানায় প্রথম মসজিদ ‘মসজিদে মদিনা’ নির্মাণ করেন আমৃত্যু আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা বলবির।

muhammad amir 2

যে কারণে ইসলাম গ্রহণ করেনঃ ইসলাম গ্রহণের পর ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বসহকারে সাক্ষাৎকার ছাড়া হয় বলবির সিং তথা মুহাম্মদ আমিরের। তাতে ধর্মান্তরিত হওয়ার পেছনের পুরো ঘটনা বিস্তারিত প্রকাশ করেন তিনি। এক সাক্ষাৎকারে মুহাম্মদ আমির বলেন, ‘আমার বাবা গাঁধিবাদ অর্থাৎ মহাত্মা গাঁধির দেখানো তত্ত্বে বিশ্বাসী ছিলেন। দেশভাগের সময়কার পরিস্থিতি তিনি দেখেছিলেন। আমাদের বাড়ির আশেপাশের মুসলমানদের তিনি আগলে রাখতেন। তবে পানিপথের পরিবেশটা সেরকম নয়, হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে আসা লোকজন এখানে তেমন মর্যাদা পেতেন না। মুসলমানদের নানা ভোগান্তি পোহাতে হতো।

বলবির বলেন, ‘পড়াশোনার একপর্যায়ে শিবসেনা করতে করতেই বিয়ে করি। পরে এমএ শেষ করি রোহতকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে। তখন প্রতিবেশীরা ভাবতেন আমি একজন কট্টর হিন্দু। এদিকে, আমার বাবা মূর্তি পূজায় কোনরকম বিশ্বাসী ছিলেন না। কখনোই যেতাম না মন্দিরে। বাড়িতে গীতা থাকলেও কখনো খুলে দেখা হয়নি। বাবরি মসজিদ ভাঙার সেই ঘৃণিত কাজ সম্পর্কে বলবির বলেন, ‘শিবসেনার লোকজন আমাকে সম্মান করতো। শিবসেনাই আমাকে ও বন্ধু যোগেন্দ্রকে অযোধ্যায় পাঠিয়েছিল বাবরি ভাঙতে। এরপর বাবরি ভেঙে পানিপথে ফেরার পথে আমাকে ও যোগেন্দ্রকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। আমরা বাবরির যে দুটি ইট এনেছিলাম সেগুলো পানিপথে শিবসেনার স্থানীয় অফিসে স্থান পায়।

muhammad amir 2

বলবির আরো বলেন, ‘বাবরি ভাঙার পর বাড়িতে ঢুকতেই চেঁচিয়ে উঠেন বাবা দৌলতরাম। বাবা বললেন, হয় তুই এই বাড়িতে থাকবি, না হলে আমি থাকবো। অগ্যতা বের হয়ে গেলাম কিন্তু আমার স্ত্রীও সেদিন আমার হাত ধরে বেরিয়ে এল না। এরপর কিছুদিন ভবঘুরে হয়ে দিন কাটে। লম্বা দাড়ি দেখে অনেকেই ভয়ে আঁতকে উঠতেন। পরে বাড়িতে ফিরে জানতে পারি, বাবা আর নেই। আমি বাবরি ভাঙার দুঃখেই নাকি মারা যান তিনি।

মুসলমান হওয়ার গল্পটি জানতে চাইলে বলবির বলেন, ‘বাবা হারিয়ে পুরনো বন্ধু যোগেন্দ্রের কাছে যাই। জানতে পারি, যোগেন্দ্র মুসলিম হয়ে গেছে। যোগেন্দ্র জানায়, বাবরি মসজিদ ভাঙার পর মাথা বিগড়ে (পাগল) যায়। পাপ করেছি বলেই এমনটা হয়েছে ধারণা থেকে মুসলিম হয় সে। যোগেন্দ্রর কাহিনী শুনে দেরি না করে সোনেপতে গিয়ে মুসলিম ধর্মে দীক্ষা নেই। মাওলানা কালিম সিদ্দিকির হাত ধরে হয়ে যাই মুহাম্মদ আমির।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 hour আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 5 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 11 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 12 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 21 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 21 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 21 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক