admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৭ জুলাই, ২০২১ ১২:৪৬ পূর্বাহ্ণ
বিশ্বজিৎ সরকার রনি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বৃদ্ধ বাবা-মাকে মারধরের ঘটনায় মামলা করায় হত্যার হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃদ্ধ বাবা-মাকে মারধরের ঘটনায় মামলা করায় হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার।
শুক্রবার (১৬ই জুলাই) দুপুরে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে নির্যাতিত কুলসুম বিবি ও আজিম উদ্দিন লিখিত বক্তব্য প্রদান করে বলেন, জেলার পীরগঞ্জ উপজেলার দিহানগর মৌজায় ১৬৮ শতক জমি সরকার কর্তৃক একশ বছরের জন্য লীজপ্রাপ্ত হয়ে বসবাস ও চাষাবাদ করে জীবনযাপন করছি। লীজপ্রাপ্ত জমির মধ্যে ৩৮ শতক নিজেদের দখলে নিতে দীর্ঘদিন ধরে চেস্টা চালায় বড় ছেলে কফিল উদ্দিনসহ অনেকে।
এমতাবস্থায় গত ৯ই জুলাই ২০২১ইং তারিখ ওই জমি দখল নিতে পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের দিহানগর ডাঙ্গীপাড়ায় জমি থেকে বাসায় ফেরার পথে কুলসুম ও আজিম উদ্দিনকে পরিকল্পিতভাবে পথরোধ করে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মারপিটের ঘটনায় আত্মীয় খালেদুরের নির্দেশে ছেলে কফিল উদ্দীন, মানিক হোসেন, মুক্তার হোসেন, আবু তাহের, মালেকা বেগম, জেসমিন জড়িত থাকার অভিযোগে আদালতে একটি মামলা হয়েছে। মামলার পর থেকেই আসামীরা মামলা তুলে নিতে বৃদ্ধ কুলসুম বিবি ও আজিম উদ্দিনকে এবার প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
উপায় না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী পরিবার। এছাড়া অভিযুক্ত ব্যক্তি খালেদুর একজন মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন বলে জানান তারা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, সহ-সভাপতি ইঞ্জি: হাসিনুর রহমান, রেজাউল করিম প্রধান, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক,রোড প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম প্রমূখ