হোম
ধর্ম ও ইসলাম

পবিত্র ঈদ-উল-আযহার নামাজের জামাত ঈদগাহ ময়দানে করা যাবে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২১ ৩:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

পবিত্র ঈদ-উল- আযহার নামাজের জামাত ঈদগাহ ময়দানে করা যাবে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি। এর মধ্যেই আগামী ২১ জুলাই দেশে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই পরিস্থিতিতে ঈদুল আজহার নামাজের জামাত আদায়ের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় পর্যায়ে আলোচনা করে যথোপযুক্ত মনে হলে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় ঈদের নামাজ আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

তবে ঈদে করোনার সংক্রমণ এড়াতে কোলাকুলি বা হাত মেলানো থেকে বিরত থাকতে হবে। অন্যান্য নির্দেশনাসমূহ হলো স্থানীয় প্রশাসন কোভিড-১৯ এর স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনা করে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে যথোপযুক্ত বিবেচিত হলে মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় ঈদুল আজহার জামাত আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। তবে অবশ্যই স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

ঈদের নামাজ মসজিদে আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। সম্পূর্ণ মসজিদ নামাজের আগে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। প্রত্যেক মুসল্লি নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। নিজ নিজ বাসা থেকে ওজু করে সবাইকে মসজিদ বা ঈদগাহে আসতে হবে। ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ নিশ্চিতকরণে মসজিদ বা ঈদগাহে ওজুর স্থানে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। এ ছাড়া মসজিদ বা ঈদগাহ মাঠের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার অথবা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে।

ঈদের নামাজের জামাতে আগত প্রত্যেক মুসল্লিকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না। ঈদের নামাজের জামাত আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক তথা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করে দাঁড়াতে হবে।একই সঙ্গে এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে। ঈদের নামাজের জামাতে শিশু, বয়োঃবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তির অংশগ্রহণ নিরুৎসাহিত করা হলো। স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে অবশ্যই অনুসরণ করতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ নিশ্চিতকরণে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া বৈশ্বিক এই মহামারির কবল থেকে রক্ষা পেতে বেশি বেশি তওবা, ইস্তেগফার এবং কুরআন তিলাওয়াত করতে হবে। একই সঙ্গে ঈদের নামাজ শেষে আমাদের কৃত অন্যায় ও অপরাধের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে। খতিব, ইমাম, মসজিদ বা ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনাগুলো বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত নির্দেশনা লঙ্ঘন করা হলে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়ন করার জন্য স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে অনুরোধ জানানো হয়েছে ওই নির্দেশনায়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 38 minutes আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 7 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 8 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 23 hours আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক