মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ
বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘খ সার্কেলের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে আদমদীঘি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ২টি কুপিজেসিক ইনজেকশন ও ২ লিটার চোলাইমদসহ ৩ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ ইয়ার্ড কলোনি এলাকার মো. মিজু (৩০), ছাতিয়ানগ্রাম বাগবাড়ি এলাকার মো. স্বপন (৪৫) এবং মো. আব্দুল মান্নান (৬২)। পরে ভ্রাম্যমাণ আদালত মো. মিজুকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর দুইজনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।