হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ পৌরসভা দুর্নীতিত কারণে ভরাডুবির পথে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জুন, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সাবেক মেয়রের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির কারণে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভা এখন ভরাডুবির পথে। ৫ বছরের শাসনকালে এখানে কর্মচারীদের বেতনভাতা বকেয়া পড়েছে প্রায় ৭ কোটি টাকা। অধিকাংশের বকেয়ার পরিমাণ ৩৮ মাস। বেতন নিতেও এখানে উৎকোচ দিতে হতো কর্মচারীদের। উৎকোচ যারা দিয়েছেন তাদের বেতন হয়েছে নিয়মিত।

এ কারণে ৩ মাস আর বেশির ভাগের ৩৮ মাসে বকেয়া। দুর্নীতির কারণে এখানকার ঠিকাদাররা সঠিক সময়ে কাজ শেষ করলেও তাদের অর্থ পরিশোধ করা হয়নি। ফেরত দেওয়া হয়নি তাদের জামানতের অর্থও। জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কশিরুল আলম ২০১৬ সালে নির্বাচিত হওয়ার পরই নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন। সাধারণ মানুষের সুযোগ-সুবিধার কথা চিন্তা না করে মেতে ওঠেন নানামুখী অন্যায় অপকর্মে। পৌরসভার ৬৮ জন কর্মচারী, মেয়রের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে ওঠেন। স্বেচ্ছাচারী মেয়র নিয়ম কানুনের তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশিমতো পরিষদ চালানো শুরু করেন। এ সময়ে কর্মচারীদের মোট বকেয়ার পরিমাণ দাঁড়ায় ৬ কোটি ৭২ লাখ ৭৫ হাজার টাকা। ইতিমধ্যে পৌরসভার ২ জন কর্মচারী অবসরে গেলে তাদের অবসরপরবর্তী প্রাপ্তব্য ৪১ লাখ টাকা পরিশোধ করা হয়নি। অন্যায় কাজে সাপোর্ট না করায় ৩ জন কর্মচারীকে পৌরসভা থেকে পঞ্চগড় জেলার বোদা পৌরসভায় বদলি করে দেন। বদলির পরে চলে রামরাজত্ব ও হয়রানির ভয়ে তার অপকর্মে মুখ বন্ধ রাখেন কর্মচারীরা।

গত ৫ বছরে নতুন বাড়ি ঘর করার অনুমোদন নিতে গিয়ে মেয়রকে নির্দিষ্ট জমার বাইরে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। তার ভয়ে অনেকে বাড়ি করা থেকে বিরত থেকেছেন। তিনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাবদ পৌরসভার ভুয়া রসিদ ব্যবহার করে লাইসেন্স ফি আদায় করে প্রায় ৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এক্ষেত্রে শহরের গুয়াগাওয়ের ব্যবসায়ী শাহজাহান আলীর মেসার্স সিহাব ট্রেডার্স, রনি অটো রাইস মিল, এমবি ব্রিকস ইটভাটাসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানে আদায় করা লাইসেন্স ফি ফান্ডে জমার সঙ্গে আদায়ের কোনো মিল নেই।

পৌরসভার বিভিন্ন নির্মাণ কাজের বিল ও জামানত বাবদ প্রায় ৪৫ লাখ টাকা না দিয়ে নিজের স্বার্থে খরচ করেছেন। ইতিমধ্যে বিল না পাওয়া ঠিকাদাররা পাওনা আদায়ের জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছেন। পৌরসভার ঠিকাদার সোহরাব আলী বলেন, সময়মতো কাজ শেষ করার পরও দীর্ঘদিনেও বিল পরিশোধ করা হয়নি। বাধ্য হয়ে ডিসি. ইউএনও ও মেয়র বরাবরে অভিযোগ করেছি। কভিড-১৯ এর সহায়তা ফান্ডে কমচারীদের জন্য সরকারি বরাদ্দের ১৫ লাখ টাকা কর্মচারীদের না দিয়ে ভুয়া মাস্টাররোল বানিয়ে আত্মসাৎ করা হয়েছে। পৌরসভা ক্যাম্পাসে নতুন ভবন নির্মাণের সময় ২০ বছর বয়সী পুরনো কয়েকটি মেহগনি গাছ এবং শহরের পল্লীবিদ্যুৎ সংলগ্ন ড্রেন নির্মাণের সময় ১৫টি গাছ কেটে নিজের বাড়িতে নিয়ে যান মেয়র কশিরুল আলম।

এ ছাড়া শহরের কলেজ হাটে মাছের বাজারে পানির উৎস টেন্ডার দিয়ে ৫ বছরে কমপক্ষে ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়। সাবেক কাউন্সিলর ইমাম হোসেন এই টেন্ডার নিয়ে যথারীতি টাকা পরিশোধ করেন কিন্তু পৌরসভার ফান্ডে কোনো টাকা জমা করা হয়নি। চলতি বছরে নতুন মেয়র দায়িত্ব নেওয়ার পর এ ফান্ডে এবার ১ লাখ ৫৫ হাজার টাকা জমা হয়েছে। পৌরসভার পুরনো ভবন ভাড়া দিয়েও করা হয়েছে ঘাপলা। ২০১৭ সাল থেকে এটি ভাড়া দিয়ে জামানত আদায় করা হলেও ফান্ডে কোনো টাকা জমা করা হয়নি। পৌরসভার একটি মূল্যবান চালু রোলার অকেজো দেখিয়ে গোপনে বিক্রি করা হয়েছে। এভাবেই পৌরসভাকে নিজস্ব সম্পত্তির মতো যাচ্ছেতাইভাবে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন সাবেক মেয়র কশিরুল আলম। এসব অভিযোগের বিষয়ে বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. ইকরামুল হক বলেন, এ বিষয়ে আমি ইন্টারনাল অডিটের মাধ্যমে গত ৫ বছরের আত্মসাৎকৃত টাকার পরিমাণ নির্ধারণ করার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছি। এ ব্যাপারে সাবেক মেয়র কশিরুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা বলে সব প্রশ্ন এড়িয়ে যান।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 5 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 13 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 14 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 16 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক