admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার প্রধান সড়ক। রাস্তার দুই ধারে অপরিকল্পিত ভাবে অনেক জায়গায় দোকান ঘর, বালুর স্তুপ,অটো বাইকের জটলার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা,ঝরছে প্রাণ। ইতিপূর্বে একাধিক বার নিউজ পোর্টালে ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও কর্তৃপক্ষের ভ্রুক্ষেপ নেই। উপজেলা পরিষদের মুল গেটের পাচঁ শত গজ দুরে ও বরেন্দ্র অফিসে সামনে বালুর স্তুপ দীর্ঘদিন ধরে পরে আছে। চলাচলের বাঁধা সৃষ্টি ও একটু বাতাসে বালুর ঝড়ের একাকার হলেও সরানোর উদ্যোগ নেই কারো।
এই বিষয়ে স্থানীয় প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হলে, সেই সুত্রে জানা যায় রাস্তা তৈরি করার সময় কন্ট্রাক্টর ঐ বালু গুলো এনেছিলেন, বালু রাস্তার ধারে ফেলার কথা থাকলেও ফেলে চলে যাওয়ার ফলে রাস্তায় চলাচলের জন্য বাঁধা সৃষ্টি হয়। আপনাদের করণীয় কি? এই বিষয়ে জিজ্ঞেস করা হলে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে অবহিত করা হয়েছে।
এলাকার সুধীমহলের দাবী প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান ঘর, বালুর স্তুপ, অটো বাইকের জটলা সরানোর, পাশাপাশি নিদিষ্ট অটো বাইক চালানো জন্য নীতিমালা প্রয়োজন মনে করছেন। স্থানীয় জনসাধারণের দাবী বালুর স্তুপ দীর্ঘদিন ধরে উপজেলা সদরের পরিবেশ নষ্ট করছে। অতিসত্বর যেন বালু সরানো হলে জনসাধারণের ভোগান্তি বাড়বে ।