admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের বাহুবলে একটি ঘর থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে একটি ঘর থেকে সকালে মা ও মেয়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।