হোম
অপরাধ

ঠাকুরগাঁও’য়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২১ ৫:৪৪ অপরাহ্ণ

ঠাকুরগাঁও'য়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন-এম কে নিউজ

ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঘড়বাড়ি ছাড়া অসহায় পরিবারের সদস্যরা। আজ রোববার দুপুরে জেলা শহরের তাঁতীপাড়ায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদদিকদের সাথে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সন্ত্রাসী হামলার শিকার হওয়া পরিবারের পক্ষে মাসুমা সুলতানা রত্না লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৩ ফেব্রুয়ারি শহরের এসিল্যান্ড বস্তি এলাকায় জমি বিরোধের জেরে আদম আলী ও তার ছেলে শাকিল বাহিনীর সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায়।

এতে পরিবারের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আবারো শাকিল ও তার বাহিনীর সন্ত্রাসীরা রেজাউল, রুবেল,রাজুর উপর হামলা চালায়। এসময় প্রাণের ভয়ে কর্মরত জরুরি বিভাগের লোকজন অন্যত্র আশ্রয় নেয়। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে তাদের পুনরায় তাদের চিকিৎসা দেয়া হয়।

সন্ত্রাসীরা তাতে ক্ষান্ত হয়নি তার জের ধরে পরদিন দেবর রুবেলকে সদরের জামুরিপাড়া বাসা থেকে তুলে এনে বেধরক মারপিট করে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
আমরা আমাদের ক্রয়কৃত জমি ভোগদখল করে আসছি। কিন্তু জোরপূর্বক আদম আলী ও তার ছেলে শাকিল আমাদের বেশকিছু জমি দখল করেছে। জমি দখলের বিষয়ে আদালতে মামলা চলমান ইতোমধ্যে দুটি মামলার রায় আমাদের পক্ষে আসে। আদম আলী একজন মাদক ব্যবসায়ী, অত্যন্ত দূর্র্দান্ত প্রকৃতির, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজ। এছাড়া আদম আলী’র ছোটভাই সোহেল রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের ও মাদকের রাজত্ব কায়েম করেছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে আমরা আজ বাড়ি ছাড়া হয়েছি।

অথচ আদম আলীর সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানী করছে। এ অবস্থায় আমাদের বসতভিটায় পরিবারের সদস্যরা প্রবেশ করতে গেলে অনবরত প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বসতবাড়িতে রেখে আসা আসবাপত্র ভাংচুরসহ ব্যবহৃত মোবাইল, লালন পালনের হাঁস, কবুতর, গরু, বাইসাইকেল, স্বর্নলঙ্কারসহ কাপড় চোপড় লুট করে নিয়ে গেছে তারা।

এ ঘটনার পর আমরা দিশেহারা হয়ে জীবনের নিরাপত্তার কথা ভেবে থানায় অভিযোগ দিতে গেলে ওসি আমাদের মামলা না নিয়ে উল্টো দূর্ব্যবহার করেন। কুলকিনারা না পেয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি। আদম আলী ওই এলাকার অনেকের জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। তাছাড়া আদম আলী ও তার সন্ত্রাসীপুত্র শাকিল প্রশাসনের দেয়া এসিল্যান্ড বস্তির নাম পরিবর্তনের পায়তারা করে আদম নগর বানানোর চেস্টা করছে। অথচ ভোটার আইডিতে আদম নগর বলে কোন গ্রাম নেই। যা খোজ খবর নিলে উল্লেখিত সব তথ্য প্রকাশ পাবে। প্রকৃত ঘটনা উদঘাটন করে জনসন্মুখে তুলে ধরার জন্য অনুরোধ জানানোর পাশাপাশি প্রশাসনের কাছে সন্ত্রাসী হামলার বিচার ও নিরাপত্তার দাবি করে ভুক্তভুগি পরিবারের সদস্যরা। এসময় পরিবারের সদস্য বিউটি আক্তার, মাসুমা সুলতানা, জোসনা বেগম, এলাকাবাসি রাসেল ও ইব্রাহিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 4 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 18 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 18 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 19 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 23 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক