admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
মো. সোহরাব হোসেন, হরিপুর প্রতিনিধিঃ মুক্ত কলম হরিপুর প্রতিনিধি মো. সোহরাব হোসেন হরিপুর হাসপাতালে রুগীদের খোজ-খবর নিতে যান এবং সেখানেই দীর্ঘ ১ মাস শ্বাসকস্ট নিয়ে হাসপতালের বেডে শুয়ে থাকা অসহায় ফাতেমা বেওয়ার করুণ ইতিহাস শুনে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের দ্রিষ্টিতে আসে। নিউজটি প্রকাশ হওয়ার পর প্রশাসনের পদক্ষেপ নেন।
তাৎক্ষনিক ভাবে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সাত্তার অসহায় ফাতেমা বেওয়ার দায়িত্ব নিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য হরিপুর থানার অফিসার ইনচার্জ মো.আওরঙ্গজেবকে নির্দেশ দেন। ২৩ জানুয়ারি অভিযুক্ত মো. তোফায়েল হোসেনকে আটক করে হরিপুর থানা পুলিশ। অবশেষে তোফায়েল হোসেন স্থানীয় সাংবাদিক ও গুনীজনদের সামনে হরিপুর থানার অফিসার ইনচর্জের কক্ষে অসহায় ফাতেমা বেওয়ার সমস্ত দায়িত্ব নেন। অত:পর ফাতেমা বেওয়া প্রসাশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজ গৃহে ফিরে যান।