হোম
অপরাধ

ঢাকার মালিবাগ গৃহকর্মী দ্বারা বৃদ্ধাকে নগ্ন করে নির্যাতন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২১ ১:১৫ অপরাহ্ণ

ঢাকার মালিবাগ গৃহকর্মী দ্বারা বৃদ্ধাকে নগ্ন করে নির্যাতন-এম কে নিউজ

ফাইল ছবি

ঢাকার মালিবাগ গৃহকর্মী দ্বারা বৃদ্ধাকে নগ্ন করে নির্যাতন তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। বয়স্ক মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মীকে । ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেল, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে সেই গৃহকর্মী। বৃদ্ধার পরিবারের সদস্যরা বলছেন, নির্যাতনের পর বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত গৃহকর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। পুলিশ বলছে, মঙ্গলবার রাতে একটি মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত গৃহকর্মীকে ধরতে অভিযান শুরু করা হয়। বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢাকার মালিবাগের একটি বহুতল ভবনের একটি ভবনের একটি ফ্লাটে ঘটেছে এই নির্মম ঘটনা। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

ভিডিওতে দেখা গেছে, এক তরুণী এক বৃদ্ধাকে উলঙ্গ করে লাঠি দিয়ে ক্রমাগত আঘাত করছে। বৃদ্ধা আর্তনাদ করছেন এবং এক পর্যায়ে তার মাথা দিয়ে রক্তপাত শুরু হয়। এক পর্যায়ে বৃদ্ধাকে দিয়ে আলমারি খুলিয়ে সেখান থেকে জিনিসপত্র নিয়ে জড়ো করতে দেখা যায় তাকে। নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে তাকে বাসা থেকে বেরিয়ে যেতেও দেখা যায়। আহত বৃদ্ধার বয়স ৭৫, তার ছেলে বিবিসি বাংলাকে বলেন, এক বছর আগে মাসিক ছয় হাজার টাকা বেতনে মেয়েটিকে বাসায় কাজে রাখা হয়েছিল। তার দায়িত্ব ছিল আমার বয়সী মাকে সেবাযত্ন করা। তাদের একটি বাসায় ভাড়াটিয়া হিসাবে মেয়েটি এসেছিল। সেখান থেকে পরিচয়ের সূত্রে তাকে বাসার কাজে রাখা হয়।

”আমাদের একবোন গ্রামের বাড়িতে গিয়েছিল। আরেক বোন গিয়েছিল ব্যাংকের কাজে। এই সময় বাসা ফাঁকা পেয়ে সে প্রথমে আমার মাকে বাথরুমে নিয়ে গিয়ে গায়ে ঠাণ্ডা পানি ঢেলে আটকে রাখার চেষ্টা করে। যখন আমার মা বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন তার হাঁটাচলা করার স্টিলের লাঠিটি দিয়ে তাকে বেধড়ক মারধর করে আলমারি খুলতে বাধ্য করে।” বলছিলেন বৃদ্ধার ছেলে। গৃহকর্মী যাওয়ার সময় বৃদ্ধাটিকে তালাবদ্ধ অবস্থায় ফেলে চলে যায়। ছেলে বলছেন তিনি মায়ের ঠিক ওপরের তলাতেই থাকেন। পরে মায়ের চিৎকার শুনে ওপরের তলা থেকে নেমে এসে তালা ভেঙ্গে মাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃদ্ধার ছেলে বলছেন, বাসার নিরাপত্তার কথা চিন্তা করে সবগুলো কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল, যাতে ঘরের সব কিছু রেকর্ড হয়ে থাকে। তার বড়বোন মাঝে মাঝে সেগুলো তদারকি করতেন। সেই ক্যামেরায় পুরো ঘটনার ভিডিও হয়েছে। ঢাকার বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরে এই ভিডিওটি প্রকাশ হওয়ার পর তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদক রাশেদ নিজাম বলছেন, একজন অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসাবে আমি অনেকবার অনেকরকম বীভৎস মৃতদেহের ছবি দেখেছি। কিন্তু এই ঘটনার সিসিটিভি ফুটেজে যে ভয়াবহতা ফুটে উঠেছে, এমনটা আমি আর দেখিনি। মঙ্গলবার এই ঘটনায় পালিয়ে যাওয়া গৃহকর্মীর নামে শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলছেন, অভিযোগ পাওয়ার পর থেকেই আমরা তদন্ত শুরু করেছি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এই ঘটনার নজরদারি করছেন। আশা করছি, খুব তাড়াতাড়ি আমরা মেয়েটিকে গ্রেপ্তার করতে পারবো।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 6 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 19 hours আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 19 hours আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 19 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 20 hours আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 22 hours আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক